এইমাত্র
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • আজ বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    শিক্ষাঙ্গন

    টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণ, আহত ১

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১১:০৩ পিএম
    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১১:০৩ পিএম

    টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণ, আহত ১

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১১:০৩ পিএম

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

    বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

    এই ঘটনায় একজন পথচারী আহত হয়েছেন এবং রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানা যায় যায়নি।

    ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ।

    ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল মালিক নাজমুস সাকিব জানান, তিনি ফুটপাথের পাশে বসে চা খাচ্ছিলেন। হঠাৎ একটি ককটেল ছুটে এসে এখানে পড়ে। এতে তার মোটরসাইকেলের তেলের ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ঘটনাস্থলে উপস্থিত একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, টিএসসিতে গুম বিষয়ক একটি ডকুমেন্টারি প্রদর্শন চলছিল। এরমধ্যে ককটেল দুটি বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। ধারণা করা হচ্ছে, ককটেল দুটি সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে ছুঁড়ে মারা হয়েছে।

    এ বিষয়ে প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে ককটেল মারা হয়েছে। আমরা একটা ভিডিও ফুটেজ পেয়েছি। তবে সেটি অস্পষ্ট।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…