এইমাত্র
  • অনলাইনে ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
  • চট্টগ্রামে এনসিপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক
  • টঙ্গীতে তুরাগ পরিবহনের অবৈধ পার্কিং, মহাসড়কে জনদুর্ভোগ
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
  • মারা গেল গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটতে থাকা সেই শিশুটি
  • ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০
  • হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করলো ইরানের বিপ্লবী গার্ড
  • মধ্যপ্রাচ্যে সংঘাতে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী
  • যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে
  • মধ্যপ্রাচ্যে কাতারসহ যেসব দেশে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    খেলা

    জাহানারার অভিযোগ তদন্তে কমিটির সদস্য বাড়ল

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১১:০৭ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১১:০৭ পিএম

    জাহানারার অভিযোগ তদন্তে কমিটির সদস্য বাড়ল

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১১:০৭ পিএম

    জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের অভিযোগে গঠিত বিসিবির তদন্ত কমিটির সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। তিন সদস্যের কমিটি এখন রূপ নিয়েছে পাঁচ সদস্যে। 


    বুধবার (১২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, নবনিযুক্ত দুই সদস্য হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আইন কমিশনের সদস্য অধ্যাপক ড. নাইমা হক, এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খান।


    গত শনিবার গঠিত তিন সদস্যের কমিটির নেতৃত্বে ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম। সঙ্গে ছিলেন বিসিবি পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।


    উল্লেখ্য, নারী দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন জাতীয় দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম। অভিযোগের পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়, এবং বিসিবি দ্রুতই তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেয়।


    বিসিবি জানিয়েছে, এই তদন্ত কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…