এইমাত্র
  • ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম
  • আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?
  • ‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’
  • স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
  • আইপিএলের নিলামসহ টিভিতে আজ যা দেখা যাবে (১৬ ডিসেম্বর)
  • ‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’
  • কোনো পাতানো নয়, পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব: কাদের সিদ্দিকী
  • জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল
  • একাত্তরের স্বপ্ন রাষ্ট্র পূরণ করতে পারেনি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
  • ৩৩৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের প্রক্রিয়া শুরু
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    শততম টেস্টে ফিফটি তুলে নিলেন মুশফিক

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম

    শততম টেস্টে ফিফটি তুলে নিলেন মুশফিক

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম

    প্রথম সেশনে দ্রুত তিন উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ। তবে মিরপুর টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে মুশফিকুর রহিম ও মুমিনুল হকের দৃঢ় ব্যাটিংয়ে দল ঘুরে দাঁড়িয়েছে টাইগারর। চা বিরতি থেকে ফিরেই চার মেরে নিজের অর্ধ শতক পূর্ণ করেন মুশফিক। তাকে সঙ্গ দিচ্ছেন মুমিনুল।

    টসে জিতে ব্যাটিং নেওয়ার পর শুরুটা আশাব্যঞ্জকই ছিল। ওপেনার সাদমান ইসলাম অনিক ও মাহমুদুল হাসান জয় সতর্ক ব্যাটিংয়ে ভালো সূচনা এনে দিলেও দলীয় ৫২ রানে ভাঙে ওপেনিং জুটি। ৪৪ বল খেলে ৩৫ রান করা সাদমান ফিরে গেলে মুমিনুল নামেন ক্রিজে।

    এরপর জয়ও বেশিক্ষণ টিকতে পারেননি জয়। দলীয় ৮৩ রানে ৮৬ বলে ৩৪ রান করে তিনি আউট হন। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও হতাশ করেন। মাত্র ১১ বলে ৮ রান করে ম্যাকব্রাইনের তৃতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন।

    এরপর চতুর্থ উইকেটে মুমিনুল-মুশফিক জুটি দলের হাল ধরে। প্রথম সেশনে ৩১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ১০০/৩। দ্বিতীয় সেশনে এই দুজন আইরিশ বোলারদের ওপর প্রভাব বিস্তার করেন, কিন্তু কোনোভাবেই তাদের উইকেট নেওয়া সম্ভব হয়নি। এতে ১৯২ রান স্কোরবোর্ডে তুলে চা বিরতিতে যায় বাংলাদেশ।

    তৃতীয় সেশনের প্রথম বলেই চার হাঁকিয়ে অর্ধশতক তুলে নেন মুশফিকুর রহিম। এটি ক্যারিয়ারের ২৮তম হাফ সেঞ্চুরি মুশফিকের। তবে ইনিংস আর লম্বা করা হয়নি মমিনুলের। ব্যক্তিগত ৬৩ রানে ম্যাকব্রাইনের শিকার হন তিনি।

    এই প্রতিবেদন লেখার সময় ৪ উইকেট হারিয়ে ২০৫ রান নিয়ে ব্যাট করছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ৫৮ এবং লিটন দাস ২ রানে অপরাজিত আছেন

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…