এইমাত্র
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • আজ বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    ১৪৮ কোটি টাকায় বিক্রি হলো স্বর্ণের টয়লেট ‘আমেরিকা’

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম

    ১৪৮ কোটি টাকায় বিক্রি হলো স্বর্ণের টয়লেট ‘আমেরিকা’

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম
    সংগৃহীত ছবি

    স্বর্ণের তৈরি টয়লেট ‘আমেরিকা’ ১৪৮ কোটি টাকায় বিক্রি হয়েছে। ইতালীয় শিল্পী মৌরিজিও ক্যাটেলানের তৈরি এই শিল্পকর্ম ১৮ ক্যারেটের সোনা দিয়ে তৈরি এবং সম্পূর্ণ কার্যকরী। স্বর্ণের তৈরি এই টয়লেট মূলত অতিধনীদের ব্যঙ্গাত্মক উপস্থাপনা হিসেবে দেখা হয়।


    মঙ্গলবার (১৮ নভেম্বর) নিউইয়র্কে সোথেবির নিলামে তোলা হয় ১০১ কেজি ওজনের টয়লেটটি। শুরুতে এক কোটি ডলার দর হাঁকা হলেও শেষ পর্যন্ত এটি বিক্রি হয় ১ কোটি ২১ লাখ ডলারে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৪৮ কোটি টাকারও বেশি।


    একে ‘শিল্প সৃষ্টির সঙ্গে পণ্যমূল্যের সংঘাত নিয়ে তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক বার্তা’ হিসেবে উল্লেখ করেছে নিলাম প্রতিষ্ঠানটি। একইসঙ্গে, এটি সম্পূর্ণ কার্যকর একটি টয়লেট, যার আরেকটি অনুলিপি ২০১৯ সালে ইংল্যান্ডের ব্লেনহেইম প্যালেস থেকে চুরি হয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসে।


    শিল্পী ক্যাটেলান ‘আমেরিকা’ সম্পর্কে বলেন, এটি অতিরিক্ত সম্পদের ব্যঙ্গচিত্র। তার কথায়, আপনি ২০০ ডলারে দুপুরের খাবার খান বা দুই ডলারের হট ডগ—শেষ পর্যন্ত ফলাফল একই, অন্তত টয়লেটের ক্ষেত্রে।


    এর আগে ক্যাটেলানের আরেক শিল্পকর্ম—দেয়ালে ডাকটেপে আটকানো কলা ‘কমেডিয়ান’—২০২৩ সালে নিউইয়র্কে নিলামে বিক্রি হয়েছিল ৬২ লাখ ডলারে। আর হিটলারের হাঁটু গেড়ে থাকা মূর্তি ‘হিম’ ২০১৬ সালে ক্রিস্টিজ নিলামে বিক্রি হয় ১ কোটি ৭২ লাখ ডলারে।


    এদিকে, একই নিলামে অস্ট্রিয়ার কিংবদন্তি শিল্পী গুস্তাভ ক্লিমটের ‘পোর্ট্রেট অব এলিজাবেথ লেডারার’ নামে প্রতিকৃতি বিক্রি হয়েছে ২ কোটি ৩৬ লাখ ডলারে, যা আধুনিক শিল্পের ইতিহাসে সর্বোচ্চ মূল্য পাওয়া কোনো আঁকা ছবি। দীর্ঘ ২০ মিনিট দর কষাকষির পর ছবিটি বিক্রি হয়। চিত্রকর্মটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অগ্নিকাণ্ড থেকে অক্ষত থাকা ক্লিমটের বিরল কাজগুলোর একটি।


    সূত্র: এপি


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…