এইমাত্র
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • আজ বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    বিনোদন

    আবারও বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা, চেয়েছেন দোয়া

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম

    আবারও বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা, চেয়েছেন দোয়া

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম
    ছবি: সংগৃহীত

    বিয়ে করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। পাত্রের নাম শুভংকর সেন। গতকাল সোমবার (২৪ নভেম্বর) তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছেন গায়িকা নিজে।

    পূজা জানান, গত একবছর ধরে তাদের পরিচয়, বন্ধুত্ব। এরপর দুই পরিবারকে জানালে পারিবারিকভাবেই বিয়ে হয় তাদের। জীবনের নতুন অধ্যায়ের জন্য সবার কাছে আশীর্বাদ চেয়েছেন পূজা।

     পূজার স্বামী শুভংকর সেন পেশায় একজন মডেল এবং চাকরিজীবী।

     বাঁধন সরকার পূজা তার গাওয়া ১০টিরও বেশি গানের ভিউ কোটির ঘর ছাড়িয়েছে। সেই গানের তালিকায় রয়েছে- তুমি দূরে দূরে আর থেকো না, সাত জনম, এত কাছে, চুপি চুপি, একটাই তুমি, তোমার আমার ভালোবাসা, তুমি ছাড়া, কেন বারে বারে, মানে না মন, মিউজিক তোমায় ছেড়ে।

    এর আগে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি মডেল অর্ণব দাস অন্তুকে বিয়ে করেছিলেন পূজা। এরপর ২০২১ সালের ডিসেম্বরে তাদের বিচ্ছেদ ঘটে। 

    ‘সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে ২০০৮ সালে সংগীত জীবন শুরু করেন পূজা। এরপর অ্যালবাম এবং প্লে-ব্যাক করে নিজের পরিচিতি বাড়িয়েছেন তিনি। ২০১৬ সালের পূজার গাওয়া ‘অবুঝ পাখি’ গানের মডেল হয়েছিলেন অর্ণব অন্তু। সেখান থেকেই বন্ধুত্ব, পরিণয়।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…