এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    হবিগঞ্জে ট্রাক্টর চাপায় নিহত ১

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম
    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম

    হবিগঞ্জে ট্রাক্টর চাপায় নিহত ১

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম

    হবিগঞ্জের নবীগঞ্জের দেওপাড়া এলাকায় ট্রাক্টরের চাপায় গজনাইপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হোসাইন আহমদ (৫০) নিহত হয়েছেন।

    শুক্রবার (২৮ নভেম্বর) রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    নিহত হোসাইন আহমদ গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ গজনাইপুর গ্রামের মৃত তছকির উল্লাহর ছেলে এবং গজনাইপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছিলেন।

    পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে মোটরসাইকেল যোগে গজনাইপুর জনতার বাজারে যাচ্ছিলেন হোসাইন আহমদ। পথিমধ্যে দেওপাড়াশতক সড়কের দেওপাড়া স’মিলের সামনে পৌঁছালে ধানবোঝাই একটি ট্রাক্টর তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

    নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিঞা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…