এইমাত্র
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • আজ বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    বিনোদন

    ব্যক্তিজীবন নিয়ে অপুকে যে পরামর্শ দিলেন শাকিব

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম
    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম

    ব্যক্তিজীবন নিয়ে অপুকে যে পরামর্শ দিলেন শাকিব

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম
    ছবি: সংগৃহীত

    নতুন উদ্যমে কাজে ফিরতে যাচ্ছেন অপু বিশ্বাস। গুঞ্জন ভাসছে সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরেই শুরু হতে যাচ্ছে তার নতুন রোমান্টিক-অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবিটির শুটিং, যেখানে তার নায়ক হিসেবে দেখা যাবে আদর আজাদ।

    ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সরব থাকেন। ভক্তদের মাঝে শেয়ার করেন তার ঘুরে বেড়ানোর ছবি। কিছু দিন আগে এই চিত্রনায়িকাকে দেখা যায় লন্ডন ব্রিজের সামনে বসে ফটোশুট করতে। ঢালিউড কুইন’খ্যাত অপু বিশ্বাস আবারও সেই চেনা জগতে ফিরতে চান। নিজেকে তৈরি করছেন সেই আঙ্গিকে।

    বেশ লম্বা বিরতির পর নতুন উদ্যমে কাজে ফিরতে যাচ্ছেন অপু বিশ্বাস। গুঞ্জন ভাসছে সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরেই শুরু হতে যাচ্ছে তার নতুন রোমান্টিক-অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবিটির শুটিং, যেখানে তার নায়ক হিসেবে দেখা যাবে আদর আজাদকে। 

    ব্যক্তিগত জীবন নিয়ে আসা এক প্রশ্নের জবাবে অপু বিশ্বাস স্পষ্ট করেন, পেশাগত জায়গায় ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে রাজি নন তিনি।

    সোশ্যাল মিডিয়ায় বারবার একই বিষয় নিয়ে বিতর্ক তৈরি হওয়া প্রসঙ্গে অপু বিশ্বাস জানান, তিনি এমন কোনো কথা বলতে চান না যা তাকে বারবার বিতর্কের মুখে ফেলবে। এমন কোনো কথা আমি আপনাদেরকে বলে বিতর্ক সৃষ্টি করব না, যেটা দিয়ে বারবার আমাকেই আপনারা তীর ছুড়ে দেবেন। সো আমার কাছে মনে হয় যে, এমন কোনো প্রশ্ন, এমন কোনো টপিক আমি মিডিয়াতে বলবো না, যেটা আমাকেই বারবার প্রশ্নবিদ্ধ করবে। 

    নিজের সুন্দর চেহারার রহস্য কী- এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, আমি যতটুকু জানি, মানুষ নাকি ভালোবাসা পেলে সুন্দর হয়। তো আমি মনে হয় আমার ভক্ত, দর্শক, ভালোবাসার মানুষের ভালোবাসা পেয়েই সুন্দর হয়েছি।

    অনুষ্ঠানে এক সাংবাদিক অপু বিশ্বাসের ছেলে জয় ও শাকিব খানের সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন। প্রশ্নের উত্তরে মৃদু হেসে অপু বিশ্বাস পাল্টা প্রশ্ন করেন, আচ্ছা, বাবা-ছেলের সম্পর্ক একচুয়ালি কেমন, এটা প্রশ্নের মধ্যে পড়ে?

    এরপরই ব্যক্তিগত জীবন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন অপু বিশ্বাস। তিনি জানান, শাকিব খান তাকে ব্যক্তিগত জীবনের কথা পেশাগত জায়গায় না আনার পরামর্শ দিয়েছেন।

     নায়িকা বলেন, আমাকে লিটারেলি আপনি যে মানুষটির নাম বললেন (শাকিব খান), উনি একজন স্বনামধন্য অভিনেতা। ... উনি যখন আপনাদেরকে ফেস করে, তখন উনি ওনার কাজের জায়গাটাই আপনাদের কাছে ফেস করে। ... সেই পরিপ্রেক্ষিতে আমি নিজেও আসলে... আমাকে উনিই বলেছেন, যে তুমি যখন ক্যামেরার জায়গায় যাবা, তখন তুমি কিন্তু শুধু একজন অপু বিশ্বাস। সো তুমি তোমার প্রফেশনটাকে প্রেজেন্ট করো, ব্যক্তি জায়গাকে না।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…