এইমাত্র
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    দক্ষিণ সুদানে সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ৪০

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ পিএম

    দক্ষিণ সুদানে সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ৪০

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ পিএম

    দক্ষিণ সুদানে ভয়াবহ বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। শনিবার (৩০ নভেম্বর) কোমো গ্রামে এ হামলার ঘটনা ঘটে।


    স্থানীয় বাসিন্দাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। নিহতদের দাফন কাজে অংশ নেওয়া দুই ব্যক্তি সোমবার বিষয়টি নিশ্চিত করেন।


    মানবাধিকার সংগঠন ‘এমার্জেন্সি লইয়ার্স’ জানায়, সেনাবাহিনীর পরিচালিত বিমান হামলা সরাসরি গ্রামটির একটি নার্সিং স্কুলে আঘাত হানে। হামলায় ডজনখানেক শিক্ষার্থীসহ বহু বেসামরিক নাগরিক নিহত হন। 


    হেইবান গ্রামের বাসিন্দা কাফি কালু জানান, ‘বিমান হামলার খবর পেয়ে সেখানে যাই। গিয়ে দেখি নার্সিং স্কুলে আগুন জ্বলছে। সবাই আগুন নেভানোর চেষ্টা করছে এবং লাশ দাফন করছে। প্রায় ৪০ জনকে কবর দিতে হয়েছে।’


    আরেক বাসিন্দা টিহ ইসা বলেন, ‘আমরা ৪০টিরও বেশি কবর খুঁড়েছি। ঘটনা ছিল খুবই মর্মান্তিক।’


    তবে নাম প্রকাশ না করার শর্তে এক সামরিক কর্মকর্তা দাবি করেছেন, সেনাবাহিনী কখনো বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালায় না। যদিও ২০২৩ সালের এপ্রিল থেকে চলমান সংঘাতে সেনাবাহিনীর হামলায় বারবার সাধারণ মানুষের প্রাণহানির অভিযোগ উঠছে।


    দক্ষিণ সুদানে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এবং তাদের মিত্র সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট–নর্থ বর্তমানে দারফুর ও দক্ষিণ কর্দোফানের বড় অংশ নিয়ন্ত্রণে রেখেছে। গুরুত্বপূর্ণ মহাসড়কের নিয়ন্ত্রণ ফিরে পেতে তীব্র লড়াই চলছে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে।


    জাতিসংঘ জানিয়েছে, শুধু নভেম্বর মাসেই দক্ষিণ কর্দোফানের ছোট গ্রামগুলো থেকে নিরাপত্তাহীনতার কারণে প্রায় পাঁচ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। চলমান এই যুদ্ধ এখন পর্যন্ত লাখো মানুষের প্রাণ কেড়েছে এবং ১ কোটি ২০ লাখ মানুষকে বাস্তুহারা করেছে।


    তথ্যসূত্র: আল আরাবিয়া


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…