এইমাত্র
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    পাবনায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা শিমুল বিশ্বাসসহ আহত ৪

    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ পিএম
    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ পিএম

    পাবনায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা শিমুল বিশ্বাসসহ আহত ৪

    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ পিএম

    ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও পাবনা ৫ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শ্রমিক নেতা এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস ও নেতাকর্মী সহ চারজন আহত হয়েছেন।

    মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

    অন্য আহতরা হলেন, শিমুল বিশ্বাসের ব্যক্তিগত সহকারী এনামুর রহমান, বেড়া উপজেলা বিএনপির সদস্য সচিব রইস উদ্দিন ও চালক শফিক। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

    জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জানান, বিকেলে সুজানগরে বিএনপি মনোনীত প্রার্থী একেএম সেলিম রেজা হাবিবের একটি প্রোগ্রামে অংশ নেন শ্রমিক নেতা শিমুল বিশ্বাস। সেখান থেকে ফেরার পথে সরাসরি আটঘরিয়া উপজেলার একদন্তে পাবনা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী একটি সভায় যোগ দিতে যান। পথে তাকে বহনকারী মাইক্রোবাসের সাথে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ বাধে। এতে শিমুল বিশ্বাস সহ ওই গাড়িতে থাকা তার ব্যক্তিগত সহকারী এনামুর রহমান, বেড়া উপজেলা বিএনপি নেতা রইস উদ্দিন ও মাইক্রোবাস চালক আহত হন। 

    আহতদের মধ্যে এনামুর রহমান ও রইস উদ্দিন গুরুতর আহতাবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শিমুল বিশ্বাস চোখে আঘাতপ্রাপ্ত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

    পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. জাহিদুল ইসলাম বলেন, তিনজন আহতাবস্থায় হাসপাতালে এসেছেন। একজন গাড়ির কাচ দ্বারা চোখে আঘাতপ্রাপ্ত। এছাড়া একজন মাথায় ও আরেকজন হাঁটুতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…