এইমাত্র
  • আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী
  • আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয়নি : সিইসি
  • রুমিন ফারহানা ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের চিঠি
  • নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে পারছে না এনসিপি, সরে যাওয়ার ইঙ্গিত
  • প্রতীকীভাবেও কাউকে পুরস্কার প্রদান করা যাবে না: মাচাদোকে নোবেল ফাউন্ডেশন
  • ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ
  • গাজার ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান
  • গুলশানে পার্লারকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত
  • ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬
  • আজ সোমবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    বিনোদন

    মেসির সঙ্গে ছবি তুলে ট্রলের শিকার শুভশ্রী, থানায় অভিযোগ রাজের

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ পিএম

    মেসির সঙ্গে ছবি তুলে ট্রলের শিকার শুভশ্রী, থানায় অভিযোগ রাজের

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ পিএম

    ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’ এর অংশ হিসেবে গত ১৩ ডিসেম্বর কলকাতা যান ফুটবলের কিংবদন্তি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তিনি অংশ নেন এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। বিশ্ব তারকা ঘিরে অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও দায়দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠে। মেসির পাশে দাঁড়িয়ে ছবি তুলে ভয়াবহ ট্রলের মুখে পড়েন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।

    মেসির সঙ্গে তোলা ছবি নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী। আর তাতেই যেন শুরু হয় আক্রমণ।

    একের পর এক কটূক্তি, কুরুচিকর মন্তব্যে ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। এমনকি শুভশ্রীর শারীরিক গঠন ও সন্তান নিয়েও আপত্তিকর মন্তব্য করতে ছাড়েননি সমালোচকরা।

    এই ঘটনায় স্ত্রীর পাশে দাঁড়িয়ে রোববার সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দেন রাজ চক্রবর্তী। এরপর সেদিন রাতেই টিটাগড় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন রাজ।

    রাজ চক্রবর্তীর অভিযোগ, একজন নারীকে উদ্দেশ্য করে যেভাবে নোংরা ইঙ্গিত, কুৎসা ও ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, তা কোনওভাবেই মেনে নেয়া যায় না।

    তিনি বলেন, ‘শুভশ্রীর শারীরিক গঠন, সন্তান নিয়ে কটাক্ষ করা হচ্ছে। যারা এই ভাষা ব্যবহার করছে, তাদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হোক। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্তও থাকতে পারে।’

    রোববার (১৪ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায় সমালোচকদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেন রাজ চক্রবর্তী। তবে এই ঘটনাটি নিয়ে এখনও পর্যন্ত শুভশ্রী গাঙ্গুলির কোনও প্রতিক্রিয়া মেলেনি।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…