এইমাত্র
  • আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী
  • আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয়নি : সিইসি
  • রুমিন ফারহানা ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের চিঠি
  • নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে পারছে না এনসিপি, সরে যাওয়ার ইঙ্গিত
  • প্রতীকীভাবেও কাউকে পুরস্কার প্রদান করা যাবে না: মাচাদোকে নোবেল ফাউন্ডেশন
  • ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ
  • গাজার ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান
  • গুলশানে পার্লারকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত
  • ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬
  • আজ সোমবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ‘ডেথ সেলে’ আছেন ইমরান খান, অভিযোগ ছেলেদের

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ পিএম

    ‘ডেথ সেলে’ আছেন ইমরান খান, অভিযোগ ছেলেদের

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ পিএম
    সংগৃহীত ছবি

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের সন্তানেরা জানিয়েছেন, তারা ভয় পাচ্ছেন যে হয়তো আর কখনও তাদের বাবাকে দেখার সুযোগ পাবেন না, কারণ তাকে ‘ডেথ সেলে’ রেখে ‘মানসিক নির্যাতন’ করা হচ্ছে।

    ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের ‘দ্যা ওয়ার্ল্ড উইদ ইয়ালদা হাকিম’ অনুষ্ঠানে কাসিম ও সুলাইমান খান বলেছেন, তারা কয়েক মাস ধরে তাদের বাবার সঙ্গে কথা বলেননি।

    কাসিম বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে যেসব শর্তে রাখা হয়েছে তা ভয়াবহ। তিনি বলেন, ‘তিনি দু’বছরেরও বেশি সময় ধরে একাকী কারাগারের সেলে আছেন, যেখানে  পানি খুবই অপরিষ্কিার। তিনি এমন বন্দিদের সঙ্গে আছেন যারা হেপাটাইটিসে আক্রান্ত এবং মারা যাচ্ছেন। পরিবেশ খুবই নোংরা, এবং তিনি সম্পূর্ণ মানবিক সংযোগ থেকে বিচ্ছিন্ন।’

    তিনি আরও জানান, ‘এই পরিস্থিতি থেকে কোনো রাস্তা খুঁজে পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস রাখার চেষ্টা করছি। কিন্তু একই সঙ্গে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। এটি খুবই কষ্টকর… আমরা এখন ভয় পাচ্ছি যে হয়তো আর কখনও তাকে দেখতে পারব না।’

    কাসিম বলেন, তার বাবা ‘মানসিক নির্যাতনের কৌশলের’ শিকার হচ্ছেন। এমনকি কারাগারের রক্ষীরাও ইমরান খানের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। 

    এদিকে সুলাইমান অভিযোগ করে বলেন, তার বাবা ‘ডেথ সেল’ এ আছেন। এখানে তাকে ২৪ ঘণ্টার মধ্যেই ২৩ ঘণ্টা কাটাতে হয়। 

    সুলাইমান আরও জানান, তার বাবা ‘নিম্নমানের অবস্থায় আছেন, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো বন্দির জন্য গ্রহণযোগ্য নয়।’

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…