এইমাত্র
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • আজ বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    কালিয়াকৈরে অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ পিএম
    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ পিএম

    কালিয়াকৈরে অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ পিএম

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা মাইওয়ান মোড় এলাকা থেকে ইয়াকুব হোসেন (৩০) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।


    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চান্দরা মাইওয়ান মোড় এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়াটে হিসেবে বসবাস করতেন সিরাজগঞ্জ জেলার বাসিন্দা ইয়াকুব হোসেন। 


    বুধবার (১৭ ডিসেম্বর) সকালে তার কক্ষ থেকে তীব্র পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে কালিয়াকৈর থানায় খবর দেন।


    সংবাদ পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের ভেতর থেকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ইয়াকুব হোসেনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।


    এ বিষয়ে কালিয়াকৈর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) অনুপ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ইয়াকুব হোসেন ২ থেকে ৩ দিন আগে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…