এইমাত্র
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
  • ঈদযাত্রায় বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
  • বরিশালে সরিষা ক্ষেতে মধুর নীরব বিপ্লব
  • ইফতারের সময় কালিয়াকৈরে বিকাশের দোকানে চুরি
  • চট্টগ্রামে এনসিপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক
  • টঙ্গীতে তুরাগ পরিবহনের অবৈধ পার্কিং, মহাসড়কে জনদুর্ভোগ
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
  • মারা গেল গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটতে থাকা সেই শিশুটি
  • ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০
  • হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করলো ইরানের বিপ্লবী গার্ড
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    হবিগঞ্জ বালিভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম
    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম

    হবিগঞ্জ বালিভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম


    হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি চৌকস টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বালিভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করতে সক্ষম হয়েছে। যার সিজার মূল্য ৩৬ লাখ ৪৫ হাজার টাকা। 


    মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো: তানজিলুর রহমান।


    বিজিবি সূত্র জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস টহলদল সীমান্ত

    হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায়

    কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে।


    পরবর্তীতে দুপুরে ১টি ডাম্প ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে গাড়ীটি থামানো হয়। তল্লাশী করে বালিভর্তি ট্রাকের মধ্যে

    লুকানো অবস্থায় পরিবহনকালে মালিকবিহীন ভারতীয় বিপুল পরিমাণ জিরা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সিজার

    মূল্য প্রায় ৩৬ লাখ ৪৫ হাজার টাকা। জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট

    হস্তান্তর প্রক্রিয়াধীন। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা

    অব্যাহত রয়েছে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…