এইমাত্র
  • মসজিদুল হারামে মুসল্লিদের জন্য মোবাইল চার্জিং স্টেশন চালু
  • মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় আসছেন আজ
  • জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
  • সংঘাত বন্ধের আহ্বান ইইউ প্রধান ও চীনের
  • ইরানের হামলায় বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস
  • ঢাকা থেকে ৪ দিনে ১৩১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
  • বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে কৃষকের দুই বসতঘর ও গবাদিপশু পুড়ে ছাই
  • ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
  • ইরানে হামলার জন্য নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন
  • বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    পাকুন্দিয়ায় মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম

    পাকুন্দিয়ায় মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম

    কিশোরগঞ্জের পাকুন্দিয়া সড়কে গাছ কেটে ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে অবরোধ কর্মসূচি পালনের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ফরিদুজ্জামান (৩২) নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।


    বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে সকালে পৌরসদর বাজারের পাটমহাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 


    গ্রেপ্তারকৃত ফরিদুজ্জামান পৌরসদরের টান লক্ষীয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি পাকুন্দিয়া পৌর ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক। 


    পুলিশ জানায়, গত ১৪ নভেম্বর রাত ১টার দিকে খুরশীদ আলম কিশোরগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফেরার সময় শ্রীরামদি এলাকায় কমিউনিটি ক্লিনিকের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা গাছ কেটে সড়ক অবরোধ করেন। তারা মহাসড়কে গাছ ও লাকড়ি জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং বিভিন্ন স্লোগান দেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। পরে খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় গত ২ ডিসেম্বর রাতে পাকুন্দিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পৌর সদরের হাপানিয়া গ্রামের মো. নুরুল আমিনের ছেলে মো. খুরশীদ আলম বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০-৬০ জনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদুজ্জামান এজাহারনামীয় ৩৩ নম্বর আসামি। 


    পাকুন্দিয়া থানার এসআই আতিকুর রহমান রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় এজাহারনামীয় আসামি ছিলেন ফরিদুজ্জামান। তাই তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে আজ দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…