এইমাত্র
  • মসজিদুল হারামে মুসল্লিদের জন্য মোবাইল চার্জিং স্টেশন চালু
  • মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় আসছেন আজ
  • জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
  • সংঘাত বন্ধের আহ্বান ইইউ প্রধান ও চীনের
  • ইরানের হামলায় বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস
  • ঢাকা থেকে ৪ দিনে ১৩১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
  • বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে কৃষকের দুই বসতঘর ও গবাদিপশু পুড়ে ছাই
  • ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
  • ইরানে হামলার জন্য নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন
  • বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ১৯

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম
    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম

    নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ১৯

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম

    নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় জেলা পুলিশের অভিযানে ১৯ জনকে গ্রেফতার করেছে। 


    মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন থানা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 


    পুলিশ জানায়, সদর মডেল থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করে। তারা হলো মো. রতন প্রধান (৪০), আরিফুল হক ফাহিম (৩৮) ও সহিদুল ইসলাম (৪৫)।


    ফতুল্লা মডেল থানা পুলিশ গ্রেফতার করে দুজনকে। তারা হলো মো. রমিজ উদ্দিন ঢালী (৫৯) ও মহাসিন সিপাহি (৪৫)।


    সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সর্বাধিক ৯জনকে গ্রেফতার করে। তারা হলো মো. আরিফ মাহমুদ (৩০), মো. সাজু (৩১), মনিরুল ইসলাম রাসেল (৪৫), মোখলেছুর রহমান (৫৮), মো. আবুল হোসেন (৫৪), হাবিবুর রহমান তানভীর (২১), মো. শাহিন (৩২), মো. তাজুল ইসলাম (বয়স উল্লেখ নেই) এবং মো. আক্তার হোসেন (২৭)।


    বন্দর থানা পুলিশ গ্রেফতার করে তিনজনকে। তারা হলো সাইদুল ইসলাম (৩৫), মিজান মেম্বার (৪৬) ও সুফল চন্দ্র দাস (২১)।


    রূপগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে মোমেন মোল্লা (৫২) এবং সোনারগাঁও থানা পুলিশ গ্রেফতার করে মো. রাসেল (৪০)।


    নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী সময়ের কন্ঠস্বরকে জানান, গ্রেফতারকৃত ১৯ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।তিনি আরও জানান, একই দিনে জেলার সাতটি থানার উদ্যোগে সাতটি চেকপোস্ট বসিয়ে ১৭৬টি যানবাহন ও ৩৪৩টি মোটরসাইকেল তল্লাশি করা হয়। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত অপরাধে দুটি প্রসিকিউশন দাখিল করা হয়েছে।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…