এইমাত্র
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
  • ঈদযাত্রায় বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
  • বরিশালে সরিষা ক্ষেতে মধুর নীরব বিপ্লব
  • ইফতারের সময় কালিয়াকৈরে বিকাশের দোকানে চুরি
  • চট্টগ্রামে এনসিপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক
  • টঙ্গীতে তুরাগ পরিবহনের অবৈধ পার্কিং, মহাসড়কে জনদুর্ভোগ
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
  • মারা গেল গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটতে থাকা সেই শিশুটি
  • ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০
  • হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করলো ইরানের বিপ্লবী গার্ড
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    গ্রিসের উপকূলে নৌকাডুবে ১৪ জন নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ পিএম

    গ্রিসের উপকূলে নৌকাডুবে ১৪ জন নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ পিএম
    সংগৃহীত ছবি

    গ্রিসের বৃহত্তম দ্বীপ ক্রিটের উপকূলে নৌকাডুবে ১৪ জন মিসরীয় নাগরিক নিহত হয়েছেন। এরা সবাই নথিবিহীন অভিবাসনপ্রত্যাশী ছিলেন।


    মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মিসরের পররাষ্ট্রয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, গত ৭ ডিসেম্বর মিসরের এক প্রতিবেশী রাষ্ট্রের উপকূল থেকে গ্রিসের ক্রিট দ্বীপের উদ্দেশে ৩৪ জন নথিবিহীন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে গ্রিসের উদ্দেশে যাত্রা শুরু করেছিল একটি ইঞ্জিনচালিত নৌযান। ক্রিটের উপকূলের কাছাকাছি এসে নৌকাটি ডুবে যায় এবং সব যাত্রীর সলিল সমাধি ঘটে। এই অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ১৪ জন গ্রিসের নাগরিক ছিলেন।


    মিসরের সঙ্গে লিবিয়া, সুদান, ইসরায়েল এবং ফিলিস্তিন— এই চার দেশ এবং অঞ্চলের সীমান্ত রয়েছে। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যদিও কোন দেশের উপকূল থেকে এই অভিবাসনপ্রত্যাশীরা রওনা হয়েছিলেন— তা উল্লেখ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে যে এই অভিবাসনপ্রত্যাশীরা সবাই লিবিয়া থেকে রওনা হয়েছিলেন।


    বিবৃতিতে এই ঘটনাকে ‘ট্র্যাজিক’ উল্লেখ করে মিসরের নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, “আমরা এমন ঘটনার পুনরাবৃত্তি চাই না। তাই দয়া করে কেউ অবৈধ অভিবাসনের লোভে দালালদের খপ্পরে পড়বেন না।”


    আরও বলা হয়েছে, মৃত নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন মিসরের কর্মকর্তারা।


    প্রসঙ্গত, করোনা মহামারির পর থেকে নথিবিহীন অভিবাসীদের জোয়ার শুরু হয়েছে গ্রিস এবং প্রতিবেশী রাষ্ট্র ইতালিতে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে সম্প্রতি গ্রিসের সরকার ঘোষণা দিয়েছে যে যারা লিবিয়া থেকে আগতদের আশ্রয়ের আবেদন গ্রহণ করা হবে না।


    সূত্র : আনাদোলু এজেন্সি


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…