এইমাত্র
  • আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী
  • আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয়নি : সিইসি
  • রুমিন ফারহানা ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের চিঠি
  • নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে পারছে না এনসিপি, সরে যাওয়ার ইঙ্গিত
  • প্রতীকীভাবেও কাউকে পুরস্কার প্রদান করা যাবে না: মাচাদোকে নোবেল ফাউন্ডেশন
  • ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ
  • গাজার ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান
  • গুলশানে পার্লারকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত
  • ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬
  • আজ সোমবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    অর্থ-বাণিজ্য

    আরও ৬৭ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম

    আরও ৬৭ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম

    দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স ও রফতানি আয়ের প্রবাহকে সহায়তা দিতে আরও প্রায় ৬৭ মিলিয়ন ডলার বা ৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এসময় প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ দশমিক ৩০ টাকা পর্যন্ত। সাতটি ব্যাংক থেকে ডলারগুলো কেনা হয়েছে বলে জানা গেছে। 

    বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। 

    বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কাট-অফ রেট ১২২ দশমিক ৩০ টাকা, যা মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতির মাধ্যমে ডলার ক্রয়ের এই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

    এ নিয়ে চলতি ডিসেম্বর মাসে ৬৯১ দশকি ৫০ মিলিয়ন বা ৬৯ কোটি ১৫ লাখ ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক। এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ২৮৭ কোটি ১৫ লাখ বা ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।

    বাংলাদেশ ব্যাংক গত ১৩ জুলাই থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে। ওই প্রক্রিয়ার অংশ হিসেবেই এখন পর্যন্ত এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সংগ্রহ করা হয়েছে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…