এইমাত্র
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    পূবাইলে ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৫:৫০ এএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৫:৫০ এএম

    পূবাইলে ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৫:৫০ এএম

    গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

    বৃহস্পতিবার (৫ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে পূবাইল থানাধীন ফাটপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি পূবাইল স্টেশন এলাকা থেকে পূবাইল বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ফাটপার এলাকায় মোটরসাইকেলটি সরাসরি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়।

    ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন এবং কিছুক্ষণের মধ্যেই তাদের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

    নিহতরা হলেন- গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন নয়ানীপাড়া মৃধাবাড়ী এলাকার আশরাফ মিয়ার ছেলে সজিব মিয়া (৪০) এবং একই থানার সাতানীপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে শেখ হাবিব বাপ্পি (৩৫)।

    স্থানীয়দের ভাষ্যমতে, দুর্ঘটনার সময় ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল এবং এটি একটি মালবাহী ট্রেন ছিল। এলাকাবাসীর অভিযোগ, ওই স্থানে রেললাইনের পাশে দীর্ঘদিন ধরে লাইট নষ্ট থাকায় রাতে চলাচলের সময় প্রায়ই ঝুঁকির মধ্যে পড়তে হয় পথচারী ও যানবাহন চালকদের।

    খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

    এদিকে, স্থানীয়রা দ্রুত ওই স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…