এইমাত্র
  • ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের টিকিট বিক্রি শুরু
  • আমন মৌসুমে ব্লাস্ট প্রতিরোধী ও সুগন্ধি দুই জাতের ধান উদ্ভাবন
  • কয়েকটি দেশের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান
  • তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইটের ব্যবহৃত বিমানে বড় ত্রুটি, কারণ অনিয়ম
  • আজ ঐতিহাসিক বদর দিবস
  • ক্ষমতায় না আসতে পেরে পাগলামি করছে একটি দল: আনিসুর রহমান তালুকদার
  • ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
  • যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে ফের কাঁপল ইরান
  • যানজট কমাতে টাঙ্গাইল শহরে প্রতিমন্ত্রী টুকুর স্বেচ্ছাসেবক টিম
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    জাতীয়

    ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৯:২৮ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৯:২৮ এএম

    ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৯:২৮ এএম
    এইচএ

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং সেখানকার আকাশপথে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কারণে আগামী ৮ মার্চ পর্যন্ত নিজেদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

    গতকাল শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিমানের পক্ষ থেকে ট্রাভেল এজেন্সিগুলোকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। উদ্ভূত এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে নিজেদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাষ্ট্রীয় এই সংস্থাটি। এর আগে, ৩-৫ মার্চ পর্যন্ত রুটগুলোতে ফ্লাইট বন্ধ ছিল। ৮ মার্চ পর্যন্ত তা বর্ধিত করা হয়েছে।

    বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত। 

    সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে যাত্রীদের বাতিল হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী শিডিউল বা সময়সূচি জানিয়ে দেওয়া হবে। 

    জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আকাশপথ বন্ধ থাকার কারণে আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট সূচি তছনছ হয়ে গেছে।

    পরিসংখ্যান অনুযায়ী, এই যুদ্ধপরিস্থিতির প্রভাবে ঢাকা থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে।

    বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, আকাশপথের উত্তেজনা নিরসন ও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না। যাত্রীদের নিয়মিত বিমানের কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…