এইমাত্র
  • রিজার্ভ শক্তিশালী করতে ১৯.৬৫ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক
  • নির্বাচনের আগে সুসংবাদ পেলেন মাদ্রাসা শিক্ষকরা
  • যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা
  • অবশেষে নতুন সংসদ সদস্যদের শপথ ইস্যুতে সিদ্ধান্ত জানাল ইসি
  • প্রতিরক্ষা খাতে সৌদি-তুরস্কের সহযোগিতা চুক্তি স্বাক্ষর
  • ফের গাজার উদ্দেশে যাত্রা করবে ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা
  • নাসার রকেটে প্রযুক্তিগত ত্রুটি, চাঁদের অভিযান স্থগিত
  • ফেব্রুয়ারির ৪ দিনে দেশে এলো ৫০ কোটি ডলার
  • বাংলাদেশসহ ১৯ দেশকে নিয়ে সামরিক মহড়া শুরু করল পাকিস্তান
  • নির্বাচনী প্রচারে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সালাহউদ্দিন
  • আজ শুক্রবার, ২২ মাঘ, ১৪৩২ | ৬ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    প্রতিরক্ষা খাতে সৌদি-তুরস্কের সহযোগিতা চুক্তি স্বাক্ষর

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২ পিএম

    প্রতিরক্ষা খাতে সৌদি-তুরস্কের সহযোগিতা চুক্তি স্বাক্ষর

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২ পিএম

    নিজ নিজ দেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক ও সৌদি আরব। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কায়রো সফর থেকে ফেরার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান।

    সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান জানিয়েছেন, মিশর সফরে তুরস্কের নিজস্ব উৎপাদিত স্টিলথ যুদ্ধ বিমান ‘কান’ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

    এরদোয়ান বলেন, ‘কান নিয়ে আমরা অনেক ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। এই ক্ষেত্রে সৌদি আরবের সঙ্গে একটি যৌথ বিনিয়োগ রয়েছে এবং আমরা চাইলে যে কোনো মুহূর্তে এই অংশীদারিত্ব বাস্তবায়ন করতে পারি।’

    তিনি আরও বলেন, আঙ্কারা ও রিয়াদ ‘বড় ধরণের’ প্রতিরক্ষা শিল্প সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। তুরস্ক এ চুক্তি সম্প্রসারণে দৃঢ়প্রতিজ্ঞ।

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা সম্পর্কে এরদোয়ান জানিয়েছেন, তিনি আশা করেন যে উভয় পক্ষ সংলাপের মাধ্যমে উত্তেজনা কমাবে এবং এর জন্য আলোচনার টেবিল স্থাপন করা গুরুত্বপূর্ণ।

    গাজা পরিস্থিতি নিয়ে এরদোয়ান বলেছেন, গাজা শান্তি পরিকল্পনার সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে এবং শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা পালন করবে তুরস্ক ।

    সূত্র: আনাদোলু এজেন্সি

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…