এইমাত্র
  • রিজার্ভ শক্তিশালী করতে ১৯.৬৫ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক
  • নির্বাচনের আগে সুসংবাদ পেলেন মাদ্রাসা শিক্ষকরা
  • যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা
  • অবশেষে নতুন সংসদ সদস্যদের শপথ ইস্যুতে সিদ্ধান্ত জানাল ইসি
  • প্রতিরক্ষা খাতে সৌদি-তুরস্কের সহযোগিতা চুক্তি স্বাক্ষর
  • ফের গাজার উদ্দেশে যাত্রা করবে ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা
  • নাসার রকেটে প্রযুক্তিগত ত্রুটি, চাঁদের অভিযান স্থগিত
  • ফেব্রুয়ারির ৪ দিনে দেশে এলো ৫০ কোটি ডলার
  • বাংলাদেশসহ ১৯ দেশকে নিয়ে সামরিক মহড়া শুরু করল পাকিস্তান
  • নির্বাচনী প্রচারে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সালাহউদ্দিন
  • আজ শুক্রবার, ২২ মাঘ, ১৪৩২ | ৬ ফেব্রুয়ারি, ২০২৬
    প্রবাস

    মোজাম্বিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ: ১০ লাখ টাকা সহায়তা প্রদান

    সাইফুল ইসলাম, দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮ পিএম
    সাইফুল ইসলাম, দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮ পিএম

    মোজাম্বিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ: ১০ লাখ টাকা সহায়তা প্রদান

    সাইফুল ইসলাম, দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮ পিএম

    আফ্রিকার দেশ মোজাম্বিকে সংঘটিত ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। সাম্প্রতিক এই প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা এবং ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা; ফলে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

    এই সংকটময় সময়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করে মোজাম্বিক সরকার। বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মোজাম্বিক সরকারকে ১০ লাখ টাকা সমপরিমাণ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

    গতকাল ৪ ফেব্রুয়ারি (বুধবার) মোজাম্বিকের রাজধানী মাপুতুতে এক আনুষ্ঠানিক আয়োজনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মানুয়েলা দোস সান্তোস লুকাসের হাতে এই সহায়তার অর্থ তুলে দেন দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণাঞ্চলীয় আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ আহমেদ শফী।

    এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে রাষ্ট্রদূত শাহ আহমেদ শফী বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে বন্যাদুর্গত মোজাম্বিকবাসীর প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায় মোজাম্বিক দ্রুত এই দুর্যোগ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

    বাংলাদেশ সরকারের এই মানবিক সহায়তা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে মোজাম্বিক সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী মিস লুকাস বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…