এইমাত্র
  • মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি
  • বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
  • পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
  • বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস
  • নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
  • নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
  • ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
  • ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
  • পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন
  • হোয়াটসঅ্যাপে বিরক্তিকর নম্বর ব্লক করার সহজ উপায়
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    বিনোদন

    প্রতি বছর সিনেমা নিয়ে হাজির হবেন আফরান নিশো

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১০:৩৩ পিএম
    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১০:৩৩ পিএম

    প্রতি বছর সিনেমা নিয়ে হাজির হবেন আফরান নিশো

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১০:৩৩ পিএম

    সিনেমা নিয়েই এখন নিশোর ভাবনা। তিনি বলেন, 'আমার ক্যারিয়ারে এখন সিনেমার প্রাধান্য বেশি।' গতকাল বুধবার (৩০ অক্টোবর) 'বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড' অনুষ্ঠানে হাজির হয়ে গণমাধ্যমে এমন মন্তব্য করেন এ অভিনেতা।

    'সুড়ঙ্গ' সিনেমা দিয়ে আকাশচুম্বী জনপ্রিয়তা লাভ করেন আফরান নিশো। এ অভিনেতার আসন্ন সিনেমা 'দাগী'। 'সুড়ঙ্গ' দিয়ে বড় পর্দায় পা রাখেন তিনি। দেড় বছর পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে নিশো বলেন, "'সুড়ঙ্গ' সিনেমার পর আসলে ওইভাবে আর কোনো কনটেন্টে কাজ করিনি। যদিও অনেকেই বলেছেন সময়টা একটু বেশিই নিয়ে ফেলেছি। কিন্তু আমার কাছে সময় নেওয়া না নেওয়া কোনো বিষয়ই নয়। সবই আল্লাহর উছিলায় হয়। তিনি যখন দিক-নির্দেশনা দেন তখন সেটা ঘটে। আমি সবসময় পজিটিভ থাকি।"

    এ সময় তিনি আরও বলেন, 'আমি যখন মডেলিং করেছি, তখন ভাবিনি যে আমি নাটকে কাজ করব। ভেবেছিলাম মডেলই হবো। নাটক শুরু করার পর যখন দর্শকদের কাছ থেকে গুড ভাইব পাই, তখনো ভাবিনি আমি অভিনেতা হবো। পরে কাজ করতে গিয়ে যখন ইচ্ছা তৈরি হয়, প্যাশন কাজ করে, পাশাপাশি যখন প্রফেশনালি কাজটা করতে পারছি, তখন প্রপারলি অভিনয়টা শুরু করি।'

    ভক্তদের সুখবর দিতেও ভুললেন না এ অভিনেতা। জানালেন, 'প্রতি বছরই বেশ কিছু সিনেমা নিয়ে হাজির হব।'

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…