এইমাত্র
  • আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট
  • ইরানে হামলায় নিহত ১৭৫ শিশুর গণজানাজায় মানুষের ঢল
  • পারিবারিক বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি!
  • নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা
  • গণভোটের রায় আদালতে নিলে রাজপথে নামবে জনগণ: নাহিদ ইসলাম
  • ২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ডিএমপির সাবেক কমিশনারসহ ৫ জনের রায় আজ
  • খামেনিকে সমাহিত করা হবে মাশহাদ শহরে
  • শুরুতেই সব অস্ত্র প্রয়োগ করার ইচ্ছা নেই: ইরান
  • ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    লেবাননে ইসরায়েলি হামলায় ছয়জন নিহত, আহত আট

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৮:৪৭ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৮:৪৭ এএম

    লেবাননে ইসরায়েলি হামলায় ছয়জন নিহত, আহত আট

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৮:৪৭ এএম

    লেবাননের আল মায়াদিন টেলিভিশন জানিয়েছে, মাউন্ট লেবানন এলাকার আরামুন এবং সাদিয়াতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ তথ্য জানিয়েছে। হামলায় আরও আটজন আহত হওয়ার কথাও বলা হয়েছে।

    এর আগে, লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে যে ইসরায়েলের ‘আগ্রাসনে’ নিহতের সংখ্যা ৫০ জনে দাঁড়িয়েছে এবং ৩৩৫ জন আহত হয়েছে।

    অন্যদিকে, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা নয়টি ড্রোনকে ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী।

    সূত্র : আল জাজিরা


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…