এইমাত্র
  • নতুন ফরম্যাটে আয়োজিত হবে পিএসএল
  • মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি
  • বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
  • পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
  • বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস
  • নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
  • নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
  • ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
  • ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
  • পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কৃষিবিদ শামীমের বিরুদ্ধে সংবাদের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল

    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ পিএম
    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ পিএম

    কৃষিবিদ শামীমের বিরুদ্ধে সংবাদের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল

    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ পিএম

    মোংলায় বিএনপি কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে মৃধা নজরুল ইসলাম এবং মো. মৃধা ফকরুল ইসলামের নেতৃত্বে মোংলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর ব্যানারে বিক্ষোভ মিছিলটি সুন্দরবন ইউনিয়নের কচুবুনিয়া বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং শেষ পর্যন্ত কচুবুনিয়া বাজারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে বক্তারা বলেন, "কৃষিবিদ শামীমুর রহমান শামীম একজন জননন্দিত নেতা। তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। জনপ্রিয় নেতা শামীমের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল এ অপপ্রচার চালাচ্ছে।" তারা গণমাধ্যমকে ইতিবাচক সংবাদ প্রচারের আহ্বান জানিয়ে, এই অপপ্রচারকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

    সমাবেশে মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবু হানিফ শেখ, মোংলা উপজেলা কৃষকদলের সভাপতি মো. ওদুদ হাওলাদার, বিএনপি নেতা বাবুল হাওলাদার, আলম সরদার, মাহমুদ ফরাজি এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এসএফ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…