এইমাত্র
  • আরও ৬৭ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
  • নির্বাচন নিয়ে প্রতিবেশীর নসিহতের প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা
  • নতুন ফরম্যাটে আয়োজিত হবে পিএসএল
  • মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি
  • বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
  • পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
  • বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস
  • নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
  • নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
  • ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    সৌদিতে ভয়াবহ বন্যা, মক্কা-মদিনায় ‘হাই রেড অ্যালার্ট’

    আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৫, ০৬:০২ পিএম
    আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৫, ০৬:০২ পিএম

    সৌদিতে ভয়াবহ বন্যা, মক্কা-মদিনায় ‘হাই রেড অ্যালার্ট’

    আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৫, ০৬:০২ পিএম
    ছবি: সংগৃহীত

    সৌদি আরবের বেশ কিছু শহর মুষলধারে বৃষ্টিপাত ও মারাত্মক বন্যার সম্মুখীন হয়েছে। দেশটির আবহাওয়ার এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

    মঙ্গলবার (৭ জানুয়ারি) দেশজুড়ে বিভিন্ন স্তরের সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া অফিস। যার মধ্যে পশ্চিম সৌদি আরবের পবিত্র মক্কা এবং মদিনার পাশাপাশি পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ‘হাই রেড অ্যালার্ট’ বা ‘উচ্চ লাল সতর্কতা’ রয়েছে।

    বুধবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

    প্রতিবেদন মতে, রাজধানী রিয়াদ, মধ্য সৌদি আরব এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আসির এবং জাজানে কিছুটা কম সতর্কতা বা ‘অরেঞ্জ অ্যালার্ট’ দেয়া হয়েছে। তবু, বৃষ্টিপাতের মধ্যে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

    অপরদিকে, রাজধানী রিয়াদ, মধ্যাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির ও জাজানে কিছুটা কম সতর্কতা বা ‘অরেঞ্জ অ্যালার্ট’ দেওয়া হয়েছে। বৃষ্টির কারণে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

    সৌদি প্রেস এজেন্সির তথ্যানুসারে, রেড ক্রিসেন্ট নিরবচ্ছিন্ন অ্যাম্বুলেন্স পরিষেবা এবং দ্রুত হস্তক্ষেপ নিশ্চিত করতে তার উদ্ধারকারী দলগুলোর জন্য সম্পূর্ণ অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করেছে।

    সৌদি কর্তৃপক্ষ নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে এবং নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে। এছাড়া জনগণকে উপত্যকা, নিম্নভূমি এবং বৃষ্টির পানি জমতে পারে এমন এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে সিভিল ডিফেন্স সার্ভিস।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…