এইমাত্র
  • একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান
  • ফরিদপুরে বিল থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
  • রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে
  • ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড
  • লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা
  • যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
  • নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল
  • উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    আইন-আদালত

    পরিবারসহ নাঈমুল ইসলাম খানের ১৬৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৪:০২ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৪:০২ পিএম

    পরিবারসহ নাঈমুল ইসলাম খানের ১৬৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৪:০২ পিএম

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টি এবং তাদের ৩ সন্তান লাবিবা নাঈম খান, আদিভা নাঈম খান ও যূলিকা নাঈম খানের ১৬৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে ৬ কোটি ২৫ লাখ ৪৯ হাজার ৯৪৪ টাকা জমা রয়েছে।

    মঙ্গলবার (১৮ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

    দুদকের আবেদন সূত্রে জানা গেছে, এসব ব্যাংক হিসাবে বিভিন্ন সময়ে মোট জমা ছিল ৩৮৫ কোটি ৭৮ লাখ ৫৪ হাজার ৮৩৯ টাকা এবং বিভিন্ন সময় উত্তোলন করা হয় ৩৭৯ কোটি ৫২ লাখ ৫ হাজার ৭৫ টাকা।

    এদিন এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আফরোজা হক খান।

    আবেদনে বলা হয়, নাঈমুল ইসলাম খানের বিরুদ্ধে অবৈধ উপায়ে অর্থ অর্জন করে ওই অর্থের উৎস আড়াল করার জন্য নিজ নামে এবং স্ত্রী ও তিন মেয়ের নামে ১৬৩টি ব্যাংক হিসাবে ৩৮৬ কোটি টাকা জমা ও ৩৭৯ কোটি টাকা উত্তোলন করেন। তার বিরুদ্ধে মানি লন্ডারিং করাসহ নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

    অনুসন্ধানকালে তার বিভিন্ন প্রতিষ্ঠান, পারিবারিক সদস্যদের নামে কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।

    আবেদন সূত্রে আরও জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যাংক হিসাবে রাখা অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে ব্যাংক হিসাবগুলোতে রাখা অর্থ হস্তান্তর বা স্থানান্তর হলে অনুসন্ধানের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

    প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী-কন্যাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…