এইমাত্র
  • ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান
  • এবার বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমাল যুক্তরাষ্ট্র
  • নির্বাচনী প্রচারণার সময় হকারকে টাকা দিলেন শাহরিয়ার কবির
  • ক্ষমতায় গেলে পে স্কেল বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
  • লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত
  • মরার আগেই ‘মৃত্যুর ঘোষণাপত্র’ এপস্টেইনের
  • আগামী সপ্তাহেই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়তে চান মাস্ক
  • ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি'র জরিপ
  • জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না : রিজভী
  • আজ মঙ্গলবার, ২৬ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    টাঙ্গাইলে ভিক্ষুককে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

    রাইসুল ইসলাম লিটন, স্টাফ করেসপন্ডেন্ট (টাঙ্গাইল) প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১২:২৮ এএম
    রাইসুল ইসলাম লিটন, স্টাফ করেসপন্ডেন্ট (টাঙ্গাইল) প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১২:২৮ এএম

    টাঙ্গাইলে ভিক্ষুককে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

    রাইসুল ইসলাম লিটন, স্টাফ করেসপন্ডেন্ট (টাঙ্গাইল) প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১২:২৮ এএম

    টাঙ্গাইলের বাসাইলে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে যৌন নিপীড়নের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

    রবিবার (২৩ মার্চ) ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে মামুন (২৪) নামে এক যুবককে অভিযুক্ত করে বাসাইল থানায় মামলা দায়ের করেছেন।

    অভিযুক্ত মামুন উপজেলার কাঞ্চনপুরের দক্ষিণ বাইদপাড়া এলাকার শফিকের ছেলে।

    স্থানীয়রা জানান, গত শনিবার দুপুরে মানুসিক ভারসাম্যহীন এক তরুণী ভিক্ষা করার জন্য উপজেলার কাঞ্চনপুরের পূর্ব কাজিরাপাড়া এলাকায় যায়। সুযোগ পেয়ে তাকে আশিক ও মামুন নামের দুই যুবক পরিত্যক্ত স্থানে নিয়ে জোরপূর্বক যৌন নিপীড়নের চেষ্টা করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় তারা। পরে সন্ধ্যায় আশিককে পেয়ে স্থানীয়রা গাছের সাথে বেঁধে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। 

    এ ব্যাপারে বাসাইল থানার অফিসার ইনচার্জ  (ওসি) জালাল উদ্দিন জানান, যৌন নিপীড়নের অভিযোগ আশিক নামে এক যুবককে স্থানীয়রা পুলিশের সোপর্দ করে। পরবর্তীতে ভুক্তভোগীর বয়ানে আশিককে ছেড়ে দেওয়া হয় এবং আশিকের সাথে থাকা মামুন যৌন নিপীড়নের চেষ্টা করে বলে জানায় সে। পরে মামুনকে অভিযুক্ত করে ভুক্তভোগী বাদী হয়ে মামলা করে।

    অভিযুক্ত মামুনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান বাসাইল থানার অফিসার ইনচার্জ  (ওসি) জালাল উদ্দিন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…