এইমাত্র
  • ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান
  • এবার বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমাল যুক্তরাষ্ট্র
  • নির্বাচনী প্রচারণার সময় হকারকে টাকা দিলেন শাহরিয়ার কবির
  • ক্ষমতায় গেলে পে স্কেল বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
  • লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত
  • মরার আগেই ‘মৃত্যুর ঘোষণাপত্র’ এপস্টেইনের
  • আগামী সপ্তাহেই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়তে চান মাস্ক
  • ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি'র জরিপ
  • জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না : রিজভী
  • আজ মঙ্গলবার, ২৬ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গাজীপুরে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১২:৫৫ এএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১২:৫৫ এএম

    গাজীপুরে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১২:৫৫ এএম

    গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।


     গত বুধবার (১৬ এপ্রিল) ফেসবুকে ২ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়।


    ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা মনির এক অজ্ঞাত নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর গাজীপুর জুড়ে সাধারণ জনগণ ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শুরু হয়েছে সমালোচনার ঝড়।


    নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী জানান, দলীয় গুরুত্বপূর্ণ পদে থেকে এমন অসামাজিক কার্যকলাপ অত্যন্ত দুঃখজনক ও দলের ভাবমূর্তির জন্য হানিকর। তারা মনিরের বিরুদ্ধে দ্রুত দলীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


    এ বিষয়ে গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ জানান, ভিডিওটির সত্যতা যাচাই করা হচ্ছে। সত্যতা প্রমাণিত হলে মনিরের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “কোনো ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না, এ ধরনের ঘটনায় দলের ভাবমূর্তি নষ্ট হোক, তা আমরা বরদাস্ত করব না।”


    তবে এ বিষয়ে বিএনপি নেতা মনিরুল ইসলাম মনিরের সঙ্গে মোবাইল ফোনে একাধিক বার  যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে কোন ভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। 


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…