এইমাত্র
  • পাল্টা আঘাত ছাড়া কোনো পথ খোলা ছিল না: ইরানের প্রেসিডেন্ট
  • এবার ইকুয়েডরে যৌথ সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের
  • কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন সম্পন্ন
  • পটুয়াখালীতে যুবদল নেতাকে বহিষ্কার
  • দেবীগঞ্জে প্রশাসকের বাগানে ওয়াকওয়ে নির্মাণ নিয়ে সমালোচনা
  • কুয়েতের উপকূলে ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার
  • দুবাই থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট
  • ট্রাম্পের ‘ইরান যুদ্ধ’ ঠেকাতে ব্যর্থ মার্কিন সিনেট
  • নিজ অফিস কক্ষে ইবি শিক্ষিকাকে হত্যার পর নিজের গলায় ছুরি চালান কর্মচারী
  • ইসরায়েলে ইরানের মিসাইল নিক্ষেপ
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    খেলা

    আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন আসিফ আলি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম

    আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন আসিফ আলি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম
    পাকিস্তানি ক্রিকেটার আসিফ আলী ।। ছবি: সংগৃহীত

    আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের মারকুটে ব্যাটার আসিফ আলি। তবে ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ৩৩ বছর বয়সী এই পাক ক্রিকেটার।

    সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় আসিফ আলি বলেন, ‘পাকিস্তানের জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্ব, আর দেশের হয়ে মাঠে নামা ছিল সবচেয়ে সম্মানজনক অধ্যায়।’

    তিনি আরও বলেন, ‘অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই—এই পথচলার জন্য। ক্রিকেটের প্রতি ভালোবাসা নিয়েই আমি ঘরোয়া ও লিগ ক্রিকেটে খেলে যাবো।’

    পাকিস্তানের হয়ে ২১টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন আসিফ। মূলত মধ্যপর্যায়ে ‘ফিনিশার’ হিসেবে ব্যাট করতেন। তবে অনেক সময়ই সঠিক সময়ে ব্যাটিংয়ের সুযোগ পাননি, যার ফলে তার সামর্থ্য পুরোপুরি বিকশিত হয়নি বলে মনে করেন অনেকে। 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…