এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    জীবননগরে স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষনের ঘটনায় মামলা

    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ পিএম
    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ পিএম

    জীবননগরে স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষনের ঘটনায় মামলা

    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ পিএম

    চুয়াডাঙ্গার জীবননগরে ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষনের অভিযোগে এহসান (১৮) ও মো. ইভান (১৯) নামের দুই ভায়ের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।

    অভিযুক্ত এহসান ও ইভান জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের আনিস উদ্দিনের ছেলে। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভুক্তভোগী স্কুল ছাত্রীর মামা জীবননগর থানায় উপস্থিত হয়ে এ মামলা দায়ের করেন।

    মামলা সূত্রে জানা যায়, পিতৃহারা ধর্ষণের শিকার ওই কিশোরী (১৪) জীবননগর সরকারি বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী।

    অভিযুক্ত এহসান তাদের প্রতিবেশী। সে দুই বছর আগে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দেয়। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীর মামা এহসানের পরিবারকে জানিয়েও কোন প্রতিকার পান নি।

    গত নভেম্বর মাসের ১৩ তারিখে সন্ধ্যার পর আসামিরা ওই কিশোরীকে নানা প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে অন্যত্র নিয়ে যায়। পরে কিশোরীর পরিবার জানতে পারে আসামির দুলাভাই জুয়েল হোসেনের মোটরসাইকেলে পার্শ্ববর্তী মহেশপুর থানার মাইলবাড়ীয়া গ্রামের জৈনক মো. মাশরাফি মিয়ার পরিত্যক্ত ঘরে নিয়ে যায়।

    সেখানে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে এহসান জোরপূর্বক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। এরপর স্কুল ছাত্রীর পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে ঘটনার পরের দিন গত ১৪ নভেম্বর সন্ধ্যার সময় আসামি এহসানের ফুফুর বাড়ি কোটচাঁদপুর থেকে তাকে উদ্ধার করে।

    জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন কুমার দাস জানান, মঙ্গলবার সকালে থানায় একটি অপহরণ ও ধর্ষনের অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী কার্যক্রম করা হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…