এইমাত্র
  • প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে ভোট আজ
  • ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব
  • আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট
  • ইরানে হামলায় নিহত ১৭৫ শিশুর গণজানাজায় মানুষের ঢল
  • পারিবারিক বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি!
  • নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা
  • গণভোটের রায় আদালতে নিলে রাজপথে নামবে জনগণ: নাহিদ ইসলাম
  • ২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ডিএমপির সাবেক কমিশনারসহ ৫ জনের রায় আজ
  • খামেনিকে সমাহিত করা হবে মাশহাদ শহরে
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    জাতীয়

    দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো চূড়ান্ত

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম

    দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো চূড়ান্ত

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো চূড়ান্ত করেছে বেতন কমিশন। কমিশনের সুপারিশ অনুযায়ী, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে এটি কার্যকর করা হবে। পুরো মাত্রায় নতুন বেতনকাঠামো বাস্তবায়িত হবে ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ ১ জুলাই থেকে।

    বেতন কমিশন আগামী ২১ জানুয়ারি নতুন কাঠামো সম্পর্কিত প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ-এর কাছে জমা দেবে। এরপর প্রতিবেদনটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।

    নতুন বেতনকাঠামো আংশিক বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে চলতি ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে সরকারি পরিচালন ব্যয় ২২ হাজার কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। কমিশনের হিসাব অনুযায়ী, নতুন বেতন পুরোপুরি কার্যকর করতে প্রয়োজন হবে আরও ৭০–৮০ হাজার কোটি টাকা।

    সুপারিশকৃত কাঠামোয় মূলত নিম্নগ্রেডের বেতন ও ভাতা তুলনামূলকভাবে বেশি বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা, যা দ্বিগুণেরও বেশি বাড়ানোর সুপারিশ আছে। সর্বোচ্চ ধাপে বেতন বর্তমানে ৭৮ হাজার টাকা, যা বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকার বেশি করার প্রস্তাব দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ রাখার কথাও সুপারিশে উল্লেখ আছে।

    বেতন কমিশন গত বছরের ২৭ জুলাই গঠন করা হয়। সাবেক অর্থ সচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পান। ২১ সদস্যের কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

    বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০১৫ সালের বেতনকাঠামো অনুযায়ী বেতন ও ভাতা পাচ্ছেন। দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ১৫ লাখ।


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…