এইমাত্র
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    খেলা

    দাপুটে জয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে টাইগ্রেসরা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম

    দাপুটে জয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে টাইগ্রেসরা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম

    নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ব্যাটিং-বোলিং উভয় ডিপার্টমেন্টে দুর্দান্ত পারফরম্যান্সে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে পাপুয়া নিউ গিনিকে ৩০ রানে হারিয়েছে টাইগ্রেসরা। 

    টস হেরে আগে ব্যাট করতে নেমে স্বর্ণা আক্তারের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ১৬৮ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩৮ রানেই থামে পাপুয়া নিউ গিনি।

    এদিন ডালিয়া আক্তার ও জুয়াইরা ফেরদৌসের ব্যাটে ভালো শুরু পায় বাংলাদেশ।  প্রথম ৫ ওভারেই ৪৯ রান তুলে ঝড়ের আভাস দিয়েছিল এই দুই ওপেনার। জুয়াইরা ফেরদৌস ১১ বলে ১৭ রানে সাজঘরে ফিরলে ভাঙে ওপেনিং জুটি। আরেক ওপেনার দিলারা  আক্তার খেলেন ২৯ বলে ৩৫ রানের ইনিংস।

    তিনে নামা শারমিন আক্তার সুপ্তা (২৮) রান পেলেও তার ইনিংস ছিল বেশ ধীরগতির (৩৪ বলে)। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি। 

    তবে দারুণ ব্যাট করেছেন পাঁচ নম্বরে নামা সোবহানা মোস্তারি। ২৪ বলে সমান ২টি করে চার ও ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি। 

    মাঝের ওভারগুলোতে বাংলাদেশের রানের গতি কিছুটা স্থবির হয়ে পড়লেও শেষদিকে তা পুষিয়ে দেন স্বর্ণা।  ১৪ বলে ১টি চার ও ৪টি ছক্কায় ৩৭ করেন তিনি। শেষ মুহূর্তে তিনি আউট হলে রিতু মনি ২ বলে ৫ রান করে অপরাজিত থাকেন। 

    বাংলাদেশের দেয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৪ রানে দুই উইকেট হারায় পাপুয়া নিউগিনি। তবে তৃতীয় উইকেট জুটিতে টাইগ্রেসদের ভয় পাইয়ে দিয়েছিলেন ব্রেন্ডা তাউ ও সিবোনা জিমি। ৬৪ রানের জুটি গড়েন তারা। তবে ৯৮ রানে ব্রেন্ডাকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান সোবহানা। এরপর আর পাপুয়া নিউগিনিকে দাঁড়াতেই দেননি বাংলাদেশের বোলাররা। 

    বিধ্বংসী ৩৭ রানের পাশাপাশি একটি উইকেট শিকার করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্বর্ণা। একটি করে উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান, রিতু মনি, ফাহিমা খাতুন ও সোবহানা। 

    নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। ২ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে বাংলাদেশই। গ্রুপের অন্য চার দল হলো- পাপুয়া নিউগিনি, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। 


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…