দক্ষিণ ভারতের দুই জনপ্রিয় তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা তাঁদের বিয়ের সপ্তাহজুড়ে চলা উৎসবের সমাপ্তি ঘটালেন জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে। গতকাল ভারতের হায়দরাবাদ শহরের বিলাসবহুল হোটেল তাজ কৃষ্ণতে অনুষ্ঠিত সংবর্ধনায় চলচ্চিত্রজগতের বহু পরিচিত মুখ উপস্থিত ছিলেন। সেখানেই বিজয় জানান, টানা ব্যস্ততার পর এবার তাঁরা আবার ‘হারিয়ে’ যাবেন।
সপ্তাহজুড়ে এসব আয়োজন শেষ করে বুধবার সন্ধ্যায় সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হলো এ উদ্যাপন।
অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে রসিকতা করে বিজয় দেবরাকোন্ডা বলেন, ‘আজ সব উদ্যাপন শেষ করে আমরা একটু আড়ালে যেতে চাই। আবার হারিয়ে যেতে চাই।’ তাঁর পাশে দাঁড়িয়ে থাকা রাশমিকা মান্দানা হাসতে হাসতেই এ মন্তব্যে সায় দেন। তাঁদের এ মন্তব্যে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন।
ভক্তরা দীর্ঘদিন ধরেই এই জুটিকে একসঙ্গে দেখতে চেয়েছিলেন। যদিও দুজনেই দীর্ঘ সময় ধরে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব কমই কথা বলেছেন।
তবে বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে উপস্থিতি এবং পারস্পরিক সমর্থন ভক্তদের কাছে তাঁদের সম্পর্ককে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছিল। অবশেষে সেই সম্পর্কের আনুষ্ঠানিক রূপ পেল গত ২৬ ফেব্রুয়ারি বিয়ের মাধ্যমে।
এমআর-২