এইমাত্র
  • ভারতীয় পণ্যে আরোপ করা অতিরিক্ত ২৫% শুল্ক প্রত্যাহার ট্রাম্পের
  • ঝিনাইদহে ভোটের মাঠে কিশোর গ্যাংয়ের দাপট
  • সোনারগাঁয়ে তরুণ ভোটারদের সঙ্গে ড. ইকবালের মতবিনিময়
  • ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা বাড়লো স্বর্ণের দাম
  • আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
  • আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান
  • গাজায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে: জেনেভা অ্যাকাডেমি
  • জিল বাইডেনের প্রাক্তন স্বামী খুনের অভিযোগে গ্রেপ্তার
  • বিএনপি জামাতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না: তারেক রহমান
  • স্বামীর রামদার কোপে স্ত্রী ও তার বান্ধবীর হাত বিচ্ছিন্ন
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    বিচিত্র

    বরফের চার হাজার ফুট নিচে জঙ্গলের সন্ধান

    বিচিত্র ডেস্ক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম
    বিচিত্র ডেস্ক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম

    বরফের চার হাজার ফুট নিচে জঙ্গলের সন্ধান

    বিচিত্র ডেস্ক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম

    পৃথিবীর সবচেয়ে শীতল মহাদেশ অ্যান্টার্কটিকার প্রায় চার হাজার ফুট গভীরে বহু প্রাচীন নদীর ধারা ও বিস্তৃত জঙ্গলের চিহ্ন পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে বিজ্ঞানিদের এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। 

    যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের গবেষক দল কৃত্রিম উপগ্রহ থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ এবং একটি নির্দিষ্ট এলাকায় সরাসরি অনুসন্ধানের মাধ্যমে এই বিস্ময়কর তথ্য সামনে এনেছেন।

    গবেষণায় জানা গেছে, প্রায় তিন কোটি চল্লিশ লক্ষ বছর আগে অ্যান্টার্কটিকার ওই অঞ্চলে নদী প্রবাহিত হতো এবং চারপাশে ছিল ঘন সবুজ বনভূমি। 

    পরবর্তীতে গন্ডোয়ানা মহাদেশ ভেঙে যাওয়ার প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে এলাকাটি ধীরে ধীরে বরফে আচ্ছাদিত হতে শুরু করে। প্রায় দুই কোটি বছর আগে থেকে হিমবাহ গঠনের ফলে বরফের স্তর ক্রমাগত পুরু হয়ে নদী ও অরণ্যকে ঢেকে ফেলে।

    বর্তমানে প্রায় তিন হাজার নয়শ ফুট বরফের নিচে সেই প্রাচীন ভূপ্রাকৃতিক কাঠামোগুলো প্রায় অক্ষত অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে বরফের স্থির অবস্থানের কারণে এসব প্রাকৃতিক নিদর্শন ধ্বংস হয়নি, যা আধুনিক প্রযুক্তির সহায়তায় বিজ্ঞানীরা শনাক্ত করতে সক্ষম হয়েছেন।

    এই আবিষ্কার অ্যান্টার্কটিকার অতীত পরিবেশ ও জলবায়ু সম্পর্কে নতুন ধারণা দিতে পারে। ফলে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ইতিহাস বোঝার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন গবেষকরা। ইতোমধ্যেই বিষয়টি আন্তর্জাতিক বিজ্ঞান মহলে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…