এইমাত্র
  • আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
  • আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান
  • গাজায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে: জেনেভা অ্যাকাডেমি
  • জিল বাইডেনের প্রাক্তন স্বামী খুনের অভিযোগে গ্রেপ্তার
  • বিএনপি জামাতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না: তারেক রহমান
  • স্বামীর রামদার কোপে স্ত্রী ও তার বান্ধবীর হাত বিচ্ছিন্ন
  • ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প
  • হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনে হামলা, প্রতিবাদে ডাকসু বিক্ষোভ
  • কুমিল্লায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা
  • নাটোরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা, আটক ১
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    জল্পনা উড়িয়ে ম্যানচেস্টার সিটিতে মার্ক গেয়ি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৫:১১ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৫:১১ পিএম

    জল্পনা উড়িয়ে ম্যানচেস্টার সিটিতে মার্ক গেয়ি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৫:১১ পিএম

    ২০২৫-২৬ মৌসুমের শীতকালীন দলবদলে রক্ষণভাগে গোছাতে মনোযোগ দিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ইংল্যান্ড জাতীয় দলের ডিফেন্ডার মার্ক গেয়িকে দলে দলে ভিড়িয়েছে তারা। 

    ক্রিস্টাল প্যালেস থেকে প্রায় ২০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে সাড়ে পাঁচ বছরের চুক্তিতে ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবে যোগ দিয়েছেন ২৫ বছর বয়সী এই সেন্টারব্যাক।

    সোমবার এক বিবৃতিতে গেয়ির সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি। ক্লাবে যোগ দেওয়ার পর গেয়ি বলেন, বিশ্বের অন্যতম সফল একটি দলের অংশ হতে পারা তার জন্য গর্বের। তার ভাষায়, এটি তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যার জন্য দীর্ঘদিন ধরে তিনি কঠোর পরিশ্রম করে গেছেন।

    গেয়ি আরও জানান, ইংল্যান্ডের সেরা কিছু ফুটবলারের সঙ্গে একই দলে খেলার সুযোগ পাওয়া তার জন্য বিশেষ অনুপ্রেরণার। ম্যানচেস্টার সিটির মতো একটি ক্লাবে খেললে নিজের খেলায় আরও উন্নতি করার সুযোগ থাকবে বলেও তিনি আশাবাদী।

    এই ডিফেন্ডারকে ঘিরে চলতি ট্রান্সফার উইন্ডোতে জল্পনা ছিল বেশ। একসময় লিভারপুলে তার যোগ দেওয়া প্রায় নিশ্চিত বলেই ধারণা করা হচ্ছিল। 

    বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যে জানা যায়, লিভারপুলের সাথে প্রায় ৩৫ মিলিয়ন পাউন্ডের চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল এবং মেডিকেল পরীক্ষাও সম্পন্ন করেছিলেন গেয়ি। তবে শেষ মুহূর্তে সমীকরণ বদলে যায়। শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটির প্রস্তাবই গ্রহণ করেন তিনি।

    এর আগে গত সপ্তাহে বোর্নমাউথ থেকে ৬৫ মিলিয়ন পাউন্ড ব্যয়ে অ্যান্টনি সেমেনিওকে দলে নিয়েছিল ম্যানচেস্টার সিটি। গেয়ির যোগদানে সিটির রক্ষণভাগ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।

    ২০২১ সালে ক্রিস্টাল প্যালেসে যোগ দেওয়ার পর গেয়ি সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ১৮৮টি ম্যাচ খেলেছেন। এর আগে চেলসির হয়েও খেলেছেন এই ডিফেন্ডার। বর্তমানে তিনি ইংল্যান্ডের অন্যতম নির্ভরযোগ্য সেন্টারব্যাক হিসেবে জাতীয় দলেও নিয়মিত মুখ।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…