এইমাত্র
  • আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, অফিসে নেই কোনো কর্মকর্তা
  • প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে ভোট আজ
  • ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব
  • আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট
  • ইরানে হামলায় নিহত ১৭৫ শিশুর গণজানাজায় মানুষের ঢল
  • পারিবারিক বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি!
  • নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা
  • গণভোটের রায় আদালতে নিলে রাজপথে নামবে জনগণ: নাহিদ ইসলাম
  • ২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ডিএমপির সাবেক কমিশনারসহ ৫ জনের রায় আজ
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    রূপসা পরিবহনের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম

    রূপসা পরিবহনের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম

    যশোরে রূপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় সেলিম হোসেন মোল্যা (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।


    মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার রাজারহাট বাজারে অগ্রণী ব্যাংকের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম ঝিকরগাছা উপজেলার গদখালীর জাফরনগর গ্রামের ফজলুর রহমান মোল্যার ছেলে।


    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সেলিম হোসেন মোল্যা প্রাইভেটকার থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় সড়কের পাশে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পর তাঁর মৃত্যু হয়।


    হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মিঠুন কুমার জানান, ভর্তির সময় সেলিম মোল্যার অবস্থা আশঙ্কাজনক ছিল। মাথায় প্রচণ্ড আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।


    হাসপাতালে দায়িত্বরত কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) চঞ্চল কুমার জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে নিহত সেলিম মোল্যার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…