এইমাত্র
  • টেকনাফে ধানের শীষের প্রচারণা গাড়িতে গুলি, শিশুসহ আহত ৫
  • রিজার্ভ শক্তিশালী করতে ১৯.৬৫ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক
  • নির্বাচনের আগে সুসংবাদ পেলেন মাদ্রাসা শিক্ষকরা
  • যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা
  • অবশেষে নতুন সংসদ সদস্যদের শপথ ইস্যুতে সিদ্ধান্ত জানাল ইসি
  • প্রতিরক্ষা খাতে সৌদি-তুরস্কের সহযোগিতা চুক্তি স্বাক্ষর
  • ফের গাজার উদ্দেশে যাত্রা করবে ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা
  • নাসার রকেটে প্রযুক্তিগত ত্রুটি, চাঁদের অভিযান স্থগিত
  • ফেব্রুয়ারির ৪ দিনে দেশে এলো ৫০ কোটি ডলার
  • বাংলাদেশসহ ১৯ দেশকে নিয়ে সামরিক মহড়া শুরু করল পাকিস্তান
  • আজ শুক্রবার, ২২ মাঘ, ১৪৩২ | ৬ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    আমির হামজার ফেসবুক পেজ বন্ধ করল মেটা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম

    আমির হামজার ফেসবুক পেজ বন্ধ করল মেটা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম
    সংগৃহীত ছবি

    কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ বন্ধ করেছে মেটা কর্তৃপক্ষ। কপিরাইট স্ট্রাইকে সাইবার হামলার মাধ্যমে তার পেজটি অপসারণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শহর শাখার আমির এনামুল হক।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমাদের সকল অনুসারী, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ গত কয়েকদিন ধরে একটি সংঘবদ্ধ অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা (Meta) কর্তৃপক্ষ সাময়িকভাবে পেজটি অপসারণ করেছে। এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে নয় বরং উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা অভিযোগ ও ভুয়া রিপোর্টিংয়ের ফল।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানুষের ভালোবাসা, সমর্থন ও ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল এই ন্যাক্কারজনক কাজটি করেছে। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই- ফেসবুক থেকে একটি পেজ সরিয়ে দিলেও মানুষের হৃদয় থেকে আমির হামজাকে সরানো যাবে না

    এতে আরও জানানো হয়, ইতোমধ্যে পেজ পুনরুদ্ধারের জন্য মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় সকল তথ্য ও প্রমাণ উপস্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।

    এনামুল হক জানান, আমাদের সকল সমর্থকদের প্রতি অনুরোধ ভুয়া আইডি, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ও সচেতনতা বজায় রাখুন। ইনশাআল্লাহ, সত্যের বিজয় হবেই।

    এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলমান বলে জানান জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শহর শাখার আমির এনামুল হক।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…