এইমাত্র
  • বরিশালের অধিকাংশ মানুষ জানেন না গণভোটের হ্যাঁ-না ভোট কী
  • দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, অপর পাল্লায় গোপনে ভারত: চরমোনাই পীর
  • মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
  • মাগুরায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
  • কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
  • বাংলাদেশে নিপাহ ভাইরাসে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ডব্লিউএইচও
  • নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না: মির্জা আব্বাস
  • মালয়েশিয়ায় ক্রেনচাপায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
  • নোয়াখালীতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
  • স্কুল শিক্ষার্থীদের দিয়ে প্রার্থীর পক্ষে স্লোগান, দুই শিক্ষককে নোটিশ
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    তারাগঞ্জে বাবার পক্ষে প্রচারে এ টি এম আজহারুল ইসলামের ছেলে

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩২ পিএম
    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩২ পিএম

    তারাগঞ্জে বাবার পক্ষে প্রচারে এ টি এম আজহারুল ইসলামের ছেলে

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩২ পিএম

    রংপুরের তারাগঞ্জ উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এ টি এম আজহারুল ইসলামের ছেলে তাসনিম আজহার সুমন বাবার পক্ষে ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়েছেন।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) তারাগঞ্জ বাজারের বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন।

    এ সময় তিনি ভোটারদের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন এবং বাবার পক্ষে নানা প্রতিশ্রুতি তুলে ধরেন।

    উল্লেখ্য, এ টি এম আজহারুল ইসলাম এর আগেও এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলেও জয়লাভ করতে পারেননি। তবে এবার আওয়ামী লীগের প্রার্থী না থাকায় এই আসনে তিনি শক্ত অবস্থানে রয়েছেন বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

    স্থানীয় নেতাকর্মীরা জানান, তারা এ টি এম আজহারুল ইসলামকে যোগ্য ও আদর্শবান নেতা হিসেবে বিবেচনা করেন এবং তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…