এইমাত্র
  • বরিশালের অধিকাংশ মানুষ জানেন না গণভোটের হ্যাঁ-না ভোট কী
  • দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, অপর পাল্লায় গোপনে ভারত: চরমোনাই পীর
  • মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
  • মাগুরায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
  • কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
  • বাংলাদেশে নিপাহ ভাইরাসে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ডব্লিউএইচও
  • নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না: মির্জা আব্বাস
  • মালয়েশিয়ায় ক্রেনচাপায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
  • নোয়াখালীতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
  • স্কুল শিক্ষার্থীদের দিয়ে প্রার্থীর পক্ষে স্লোগান, দুই শিক্ষককে নোটিশ
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সিরাজদিখানে ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম

    সিরাজদিখানে ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম

    মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিদ্যুতের তারে আটকে থাকা ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিদু বর্মন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের বরম বাজারসংলগ্ন বর্মনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিদু বরম গ্রামের জীবন বর্মনের ছেলে।

    পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে খেলাধুলার সময় সিদুর ঘুড়িটি পাশের একটি বৈদ্যুতিক তারে আটকে যায়। পরে ঘুড়িটি নামাতে গিয়ে সে একটি লোহার রড দিয়ে তারে স্পর্শ করে। এতে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় শিশুটি।

    পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

    পল্লী বিদ্যুৎ সমিতির নিমতলা অফিসের ইনচার্জ এজিএম আরিফ জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক রয়েছে।

    শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সানজিত বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…