এইমাত্র
  • বরিশালের অধিকাংশ মানুষ জানেন না গণভোটের হ্যাঁ-না ভোট কী
  • দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, অপর পাল্লায় গোপনে ভারত: চরমোনাই পীর
  • মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
  • মাগুরায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
  • কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
  • বাংলাদেশে নিপাহ ভাইরাসে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ডব্লিউএইচও
  • নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না: মির্জা আব্বাস
  • মালয়েশিয়ায় ক্রেনচাপায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
  • নোয়াখালীতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
  • স্কুল শিক্ষার্থীদের দিয়ে প্রার্থীর পক্ষে স্লোগান, দুই শিক্ষককে নোটিশ
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভোলার ৫২৫ ভোটকেন্দ্রের ১৩১টি ঝুঁকিপূর্ণ, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৮ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৮ পিএম

    ভোলার ৫২৫ ভোটকেন্দ্রের ১৩১টি ঝুঁকিপূর্ণ, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৮ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার চারটি সংসদীয় আসনে মোট ৫২৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৩১টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

    জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার চারটি আসনে মোট ৫২৫টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ভোলা-১ (সদর) আসনে ১১৪টি, ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে ১৩৮টি, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে ১১৯টি এবং ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে ১৫৪টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে মোট ৩ হাজার ৬২২টি ভোটকক্ষে ভোট গ্রহণ হবে।

    প্রশাসনের তথ্য অনুযায়ী, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা সবচেয়ে বেশি ভোলা-৩ আসনে। এ আসনের ৫০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে তজুমদ্দিন উপজেলায় ৩৬টি এবং লালমোহনে ১৪টি।

    ভোলা-২ আসনে ৩২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে, যার মধ্যে দৌলতখানে ২৫টি। এছাড়া ভোলা-৪ আসনে চরফ্যাশনে ১৬টি ও মনপুরায় ১১টি এবং ভোলা-১ সদর আসনে ২২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।

    জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানান, আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হবে। নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুলিশ, র‍্যাব, নৌবাহিনী, কোস্টগার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…