এইমাত্র
  • ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার
  • আয়ারল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার শুভসূচনা
  • ভোট দেওয়ার আগে বুঝতে হবে কারা আমাদের পাশে থাকে: তারেক রহমান
  • ভোটের দিন কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে...
  • দেশ স্বাধীনের সময় তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিল: তারেক রহমান
  • থাইল্যান্ডে গভীর সমুদ্রে ডুবে গেছে চট্টগ্রামমুখী জাহাজ, উদ্ধার ১৬ বাংলাদেশি নাবিক
  • বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ৫০
  • জাপানের নির্বাচনে ক্ষমতাসীন জোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি
  • রাশিয়ায় ছুরি হামলায় ৪ ভারতীয় শিক্ষার্থী আহত
  • ক্ষমতায় জামায়াত গেলে রাষ্ট্রপতি কে হবেন, যা জানালেন শফিকুর রহমান
  • আজ সোমবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৯ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মনপুরায় অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৫ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৫ পিএম

    মনপুরায় অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৫ পিএম

    ভোলার মনপুরায় মধ্যরাতে আগুনে পুড়ে ৪ টি দোকান ঘর ও ২ টি গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে হয়েছে বলে দাবী করছেন ব্যবসায়ীরা। শনিবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

    আগুনে ১টি স্বর্ণের দোকান, ৩ টি মুদি দোকান ও ২টি গুদামঘর পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে ফায়ারসার্ভিসের সদস্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

    স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১টার দিকে বাজারের একটি স্বর্ণের দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে আগুনে ৪টি দোকান ও ২ টি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। তারা বলছেন, স্বর্ণের দোকানের হ্যান্ড গ্যাস লিকেজ হয়ে আগুনে সূত্রপাত ঘটেছে। 

    মনপুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.ফিরোজ আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ২ টি গুদামসহ ৬ টি দোকান ঘর পুড়ে প্রায় ৪৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

    তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…