এইমাত্র
  • ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার
  • আয়ারল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার শুভসূচনা
  • ভোট দেওয়ার আগে বুঝতে হবে কারা আমাদের পাশে থাকে: তারেক রহমান
  • ভোটের দিন কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে...
  • দেশ স্বাধীনের সময় তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিল: তারেক রহমান
  • থাইল্যান্ডে গভীর সমুদ্রে ডুবে গেছে চট্টগ্রামমুখী জাহাজ, উদ্ধার ১৬ বাংলাদেশি নাবিক
  • বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ৫০
  • জাপানের নির্বাচনে ক্ষমতাসীন জোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি
  • রাশিয়ায় ছুরি হামলায় ৪ ভারতীয় শিক্ষার্থী আহত
  • ক্ষমতায় জামায়াত গেলে রাষ্ট্রপতি কে হবেন, যা জানালেন শফিকুর রহমান
  • আজ সোমবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৯ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নরসুন্দা নদী খননের সময় মিলল মানুষের মাথার খুলি

    আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১১ পিএম
    আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১১ পিএম

    নরসুন্দা নদী খননের সময় মিলল মানুষের মাথার খুলি

    আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১১ পিএম

    ময়মনসিংহের নান্দাইলে নরসুন্দা নদী পুনঃখননের সময় মাটির ভেতর থেকে মানুষের মাথার খুলি ও কয়েকটি হাড় উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আচারগাঁও ইউনিয়নের ঝাউগড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর একটি অংশে।

    গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে নদী পুনঃখননের কাজ চলছিল। এ সময় এক্সকাভেটর দিয়ে মাটি কাটার সময় মানুষের শরীরের কিছু হাড় এবং মাথার খুলি বেরিয়ে আসে।

    খবরটি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে নানা আশঙ্কা প্রকাশ করেন।

    ঝাউগড়া গ্রামের আব্দুল জলিল নামের এক বৃদ্ধ বলেন, “দুর্বৃত্তরা হয়তো কাউকে হত্যা করে নদীর পাড়ে লাশ পুঁতে রেখেছিল। আবার মুক্তিযুদ্ধের সময়ও এখানে হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে এতদিন আগের হাড়গোড় পচে যাওয়ার কথা। মাথার খুলির দাঁত এখনো আটকে আছে, দাঁতগুলো ছোট।”

    স্থানীয়রা জানান, হাড়গুলো শিশুদের হাতে পড়ে ছড়িয়ে পড়লেও মাথার খুলিটি সংরক্ষণ করে রেখেছেন আব্দুল জলিলের ছেলে দ্বীন ইসলাম।

    দ্বীন ইসলাম বলেন, “আমাদের বাড়ির সামনের নদীর মাটি কাটার সময় এগুলো পাওয়া যায়। হাড়গুলো কেউ কেউ নিয়ে ফেলে দিলেও মাথার খুলিটি আমি রেখে দিয়েছি। কত দিনের পুরোনো তা বোঝা যাচ্ছে না।”

    এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে কেউ দাবি করলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করা সম্ভব হতে পারে।”

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…