এইমাত্র
  • ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার
  • আয়ারল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার শুভসূচনা
  • ভোট দেওয়ার আগে বুঝতে হবে কারা আমাদের পাশে থাকে: তারেক রহমান
  • ভোটের দিন কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে...
  • দেশ স্বাধীনের সময় তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিল: তারেক রহমান
  • থাইল্যান্ডে গভীর সমুদ্রে ডুবে গেছে চট্টগ্রামমুখী জাহাজ, উদ্ধার ১৬ বাংলাদেশি নাবিক
  • বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ৫০
  • জাপানের নির্বাচনে ক্ষমতাসীন জোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি
  • রাশিয়ায় ছুরি হামলায় ৪ ভারতীয় শিক্ষার্থী আহত
  • ক্ষমতায় জামায়াত গেলে রাষ্ট্রপতি কে হবেন, যা জানালেন শফিকুর রহমান
  • আজ সোমবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৯ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    নির্বাচনী এলাকার অনিয়ম জানাতে কল করুন ৩৩৩ নম্বরে

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম

    নির্বাচনী এলাকার অনিয়ম জানাতে কল করুন ৩৩৩ নম্বরে

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম
    ছবি: সংগৃহীত

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট তথ্যসেবা হেল্পলাইন ‘৩৩৩’ চালু করেছে অন্তর্বর্তী সরকার। এ নম্বর থেকে জরুরি পদক্ষেপ নেয়ার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।

    আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার দফতর থেকে এক বার্তায় এসব তথ্য জানানো হয়। 

    বার্তায় বলা হয়, আপনার নির্বাচনী এলাকার যে কোনো অনিয়ম ও তথ্য জানাতে কল করুন ৩৩৩ নম্বরে। সহজেই মিলবে প্রতিকার। এ নম্বর থেকে জরুরি পদক্ষেপ নেয়ার ব্যবস্থা করা হবে। 

    এর আগে গত বুধবার (৪ ফেব্রুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নাগরিকদের জন্য সঠিক, নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্য নিশ্চিত করতে হেল্পলাইন ‘৩৩৩’ তথ্যসেবা চালু করেছে সরকারি প্রোগ্রাম এসপায়ার টু ইনোভেট (এটুআই)। নির্বাচন কমিশনের সহযোগিতায় এ বিশেষ তথ্যসেবা চালু করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে টোল ফ্রি নম্বর ৩৩৩ নম্বরে কল করে ৯ প্রেসের মাধ্যমে নাগরিকরা সহজেই নির্বাচন-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন। এ সেবার আওতায় ভোটাররা ভোট দেয়ার নিয়ম ও পদ্ধতি, ভোট কেন্দ্রের অবস্থান, জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত তথ্য, নির্বাচনকালীন আচরণবিধি, প্রবাসীদের ভোট দেয়ার নিয়ম, প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধার পাশাপাশি জরুরি নির্দেশনা ও প্রয়োজনীয় যোগাযোগ নম্বর সম্পর্কে জানতে পারবেন। 

    এরপর গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচন সংক্রান্ত কোনো অভিযোগ, কোনো সতর্কতা অথবা যে কোনো তথ্য জানাতে নির্বাচন বন্ধু ‘হটলাইন ৩৩৩’ উদ্বোধন করা হয়েছে। ভোটাররা নির্বাচন সংক্রান্ত যেকোনো সমস্যা জানিয়ে এ নম্বরে যোগাযোগ করলে সংশ্লিষ্টরা প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেবেন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…