এইমাত্র
  • ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার
  • আয়ারল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার শুভসূচনা
  • ভোট দেওয়ার আগে বুঝতে হবে কারা আমাদের পাশে থাকে: তারেক রহমান
  • ভোটের দিন কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে...
  • দেশ স্বাধীনের সময় তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিল: তারেক রহমান
  • থাইল্যান্ডে গভীর সমুদ্রে ডুবে গেছে চট্টগ্রামমুখী জাহাজ, উদ্ধার ১৬ বাংলাদেশি নাবিক
  • বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ৫০
  • জাপানের নির্বাচনে ক্ষমতাসীন জোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি
  • রাশিয়ায় ছুরি হামলায় ৪ ভারতীয় শিক্ষার্থী আহত
  • ক্ষমতায় জামায়াত গেলে রাষ্ট্রপতি কে হবেন, যা জানালেন শফিকুর রহমান
  • আজ সোমবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৯ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    টাঙ্গাইলে শেষ মুহূর্তের প্রচারণা তুঙ্গে: ভোটারদের দ্বারে দ্বারে টুকু

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম

    টাঙ্গাইলে শেষ মুহূর্তের প্রচারণা তুঙ্গে: ভোটারদের দ্বারে দ্বারে টুকু

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম

    দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৫ (সদর) আসনে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। শেষ মূহুর্তে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন।

    রবিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই তিনি শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা নিরালা মোড়, ছয় আনি বাজার, কোর্ট চত্ত্বরসহ বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সঙ্গে গণসংযোগ করেন। 

    এ সময় পথচারী, ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

    এছাড়া উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভার মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন। শহর ও গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি কৃষক ও শ্রমজীবী মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়কেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

    সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প কিছু নেই। আমরা চাই সুন্দর ও সুষ্ঠু নির্বাচন। ভোট সুষ্ঠু হলে আমার বিজয় নিশ্চিত।

    গণসংযোগকালে তাঁর সঙ্গে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…