এইমাত্র
  • ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার
  • আয়ারল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার শুভসূচনা
  • ভোট দেওয়ার আগে বুঝতে হবে কারা আমাদের পাশে থাকে: তারেক রহমান
  • ভোটের দিন কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে...
  • দেশ স্বাধীনের সময় তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিল: তারেক রহমান
  • থাইল্যান্ডে গভীর সমুদ্রে ডুবে গেছে চট্টগ্রামমুখী জাহাজ, উদ্ধার ১৬ বাংলাদেশি নাবিক
  • বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ৫০
  • জাপানের নির্বাচনে ক্ষমতাসীন জোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি
  • রাশিয়ায় ছুরি হামলায় ৪ ভারতীয় শিক্ষার্থী আহত
  • ক্ষমতায় জামায়াত গেলে রাষ্ট্রপতি কে হবেন, যা জানালেন শফিকুর রহমান
  • আজ সোমবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৯ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বরিশালে সেনাবাহিনীর অভিযানে ককটেলসহ দুই সন্ত্রাসী আটক

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২০ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২০ পিএম

    বরিশালে সেনাবাহিনীর অভিযানে ককটেলসহ দুই সন্ত্রাসী আটক

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২০ পিএম

    বরিশালের গৌরনদীতে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সারোয়ার প্যাদা (৫৫) ও তার ভাই বাচ্চু প্যাদাকে (৪৫) আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছয়টি ককটেল ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

    রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে  গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের ত্রাস হিসেবে পরিচিত এই দুই ভাইকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সারোয়ার প্যাদার মিয়ারচরের বাসায় পরিচালিত এই অভিযানে ককটেল (হাতবোমা) ও দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

    সেনাবাহিনী সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে এসব ককটেল ও অস্ত্র মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…