এইমাত্র
  • ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার
  • আয়ারল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার শুভসূচনা
  • ভোট দেওয়ার আগে বুঝতে হবে কারা আমাদের পাশে থাকে: তারেক রহমান
  • ভোটের দিন কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে...
  • দেশ স্বাধীনের সময় তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিল: তারেক রহমান
  • থাইল্যান্ডে গভীর সমুদ্রে ডুবে গেছে চট্টগ্রামমুখী জাহাজ, উদ্ধার ১৬ বাংলাদেশি নাবিক
  • বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ৫০
  • জাপানের নির্বাচনে ক্ষমতাসীন জোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি
  • রাশিয়ায় ছুরি হামলায় ৪ ভারতীয় শিক্ষার্থী আহত
  • ক্ষমতায় জামায়াত গেলে রাষ্ট্রপতি কে হবেন, যা জানালেন শফিকুর রহমান
  • আজ সোমবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৯ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বরিশালে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০ পিএম

    বরিশালে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

    রবিবরা (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বরিশাল এলজিইডি কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    মতবিনিময় সভায় বাংলাদেশ সেনাবাহিনীর বরিশাল মৎস্য প্রশিক্ষণ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সৈকত বলেন, "২০২৪ সালের ২০ জুলাই থেকে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে। নির্বাচন কমিশন ও সরকারি নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী বেসামরিক প্রশাসন ও অন্যান্য বাহিনীকে সহায়তা প্রদানের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।"

    তিনি আরও বলেন, "বাংলাদেশ সেনাবাহিনী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। সেনাবাহিনীর একমাত্র লক্ষ্য সংবিধান অনুসরণ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, যাতে সকলে নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।"

    এ সময় সেনাবাহিনী জানায়, বরিশাল শহর এলাকার সার্বিক পরিস্থিতি বর্তমানে শান্ত ও নিয়ন্ত্রণে আছে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট সকল সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে সেনাবাহিনী সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

    সেনাবাহিনীর পক্ষ থেকে এ সময় গণমাধ্যমকর্মীসহ সকলের সহযোগিতা কামনা করা হয়। মতবিনিময় সভায় বরিশালের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…