এইমাত্র
  • ভোট দিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি সরওয়ার কামাল আজিজী
  • প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমার
  • ভোট দিলেন নাজমুল মোস্তফা আমিন
  • মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ
  • খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
  • রামুতে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে বিএনপি নেতা আটক
  • নীলফামারীতে হুইলচেয়ারে এসে ভোট দিলেন ৭৫ বছরের রফিকুল
  • ভোট দিলেন প্রধান নির্বাচন কমিশনার
  • অসৎ উদ্দেশ্যে থাকলে কোনো ছাড় নয়, ভোট দিয়ে ইসি সানাউল্লাহ
  • ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক: ইসি সচিব
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    ভোট দিলেন তারেক রহমান

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ এএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ এএম

    ভোট দিলেন তারেক রহমান

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ এএম
    সংগৃহীত ছবি

    ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান।


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।


    এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে শেষ মুহূর্তে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চার প্রার্থী।


    তারেক রহমানকে সমর্থন দেওয়া ৪ প্রার্থীর মধ্যে তিনজন স্বতন্ত্র। তারা হলেন- ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন। এছাড়া ‘নিবন্ধিত’ বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি সাবেক সংসদ সদস্য টেলিভিশন প্রতীকের আবুল কালাম আজাদও বিএনপির চেয়ারম্যানকে সমর্থন দিয়েছেন।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…