এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    গণভোটে ‘না’ ভোট দিব : আসিফ মাহতাব

    এস এম ফয়সাল শামীম, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩ এএম
    এস এম ফয়সাল শামীম, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩ এএম

    গণভোটে ‘না’ ভোট দিব : আসিফ মাহতাব

    এস এম ফয়সাল শামীম, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩ এএম

    আসন্ন গণভোটে ‘না’ ভোট দিবেন বলা জানিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ মাহতাব উৎস। সোমবার এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। 

    আসিফ মাহতাব বলেন, আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে আমি জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোট দিব নাকি ‘না’ ভোট দিব। বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আমি অনলাইনে এতটা সক্রিয় না।

    কিন্তু আপনারা যেহেতু প্রচুর সংখ্যক মানুষ আমাকে মেসেজ দিচ্ছেন, আমার উত্তর হচ্ছে— আমি ‘না’ ভোট দিব। 

    তিনি বলেন, আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করব যে কেন আমি না ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জুলাই সনদে ৮৪ নাম্বার ধারায় বলা আছে— যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়, তবে বাংলাদেশ ‘ওপেন গভমেন্ট পার্টনারশিপে’ যোগ দিবে। ওপেন গভমেন্ট পার্টনারশিপ জিনিসটা কী? জুলাই এ আমরা যে আন্দোলন করেছি তার সঙ্গে এর সম্পর্কটা কী? আমরা কি ওপেন গভমেন্ট পার্টনারশিপ সাথে যোগ দেওয়ার জন্য আন্দোলন করেছি? 

    ‘ওপেন গভমেন্ট পার্টনারশিপের’ কার্যক্রম প্রসঙ্গে আসিফ মাহতাব উৎস বলেন, ওপেন গভমেন্ট পার্টনারশিপ হচ্ছে ‘এলজিবিটিকিউ রাইটস’ এর পক্ষে কাজ করবে।
    এলজিবিটিকিউ রাইটস বাস্তবায়ন করবে। জুলাই সনদ পাশ হলে তারা বলবে এটা তো পাশ হয়ে গেছে, আপনাকে এখন এলজিবিটিকিউ বাস্তবায়ন করতে হবে। 

    আসিফ মাহতাব বলেন, আমি তো ওপেন সোসাইটির জন্য সংগ্রাম করি নাই, আপনি করেন নাই। কিন্তু আপনাকে ভোট দেওয়ানো হবে এবং ভোট দেওয়ানোর পরে এগুলি (এলজিবিটিকিউ) বাস্তবায়ন করা হবে।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…