ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫টি কেন্দ্রের মধ্যে প্রাথমিক ১২টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ১২,৫৩৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলোয়ার হোসেন পেয়েছেন ৯,৩৫৯ ভোট।
বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) বিকেল থেকে সদর উপজেলা পরিষদে বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসতে শুরু করেছে।
উল্লেখ্য, এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১১ হাজার ৬২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৫৩ জন, নারী ভোটার ২ লাখ ৫৬ হাজার ৫৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।
এনআই