ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের ২১টি কেন্দ্রের ফলাফলে প্রায় ৭ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নূরুল ইসলাম বুলবুল।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৭টা ৪০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মারুফ আফজাল রাজন আংশিক ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ২১ টি কেন্দ্রের গণনা শেষে জামায়াতে ইসলামীর প্রার্থী নূরুল ইসলাম বুলবুল (প্রতীক: দাঁড়িপাল্লা) পেয়েছেন ১৮ হাজার ৫৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হারুনুর রশীদ পেয়েছেন ১১ হাজার ৯৪৪ ভোট।
এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম (প্রতীক: ট্রাক) পেয়েছেন ১ হাজার ২০৭ ভোট, মো. ফজলুর ইসলাম খান (প্রতীক: তারা) পেয়েছেন ৭৯ ভোট এবং মনিরুল ইসলাম (প্রতীক: হাতপাখা) পেয়েছেন ৯৩ ভোট। এই ২১ টি কেন্দ্রে হ্যাঁ ভোট পড়েছে ২১ হাজার ২৫৩ টি। না ভোট পড়েছে ৬ হাজার ৬১৯ ভোট।
চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ২৯ হাজার ৬৬০ জন।
এসআর